1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
রাজস্থলী ৪টি পূজামন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিক্ষকরা মাথা উঁচু করে দাড়াতে না পারলে জাতি হিসেবে আমরা এগোতে পারব না : বিসিবি পরিচালক ‎বকশীগঞ্জে বিজিবির অভিযানে ৯৭১ পিস ভারতীয় কসমেটিকস জব্দ আত্রাই ও রানীনগরে অত্র এলাকার সংসদ সদস্যের নিজস্ব অর্থ য়ানে দুটি পুলিশ বক্সের উদ্বোধন হালুয়াঘাটে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ মিরপুরে পরিবহন মালিকদের সাপ্তাহিক সভা ,নিয়ম-শৃঙ্খলা মেনে যাত্রীসেবা নিশ্চিতের নির্দেশ শিক্ষকদের মর্যাদা ও পেশাগত সুরক্ষার আহ্বানে উজিরপুরে বিশ্ব শিক্ষক দিবস টেকনাফে মাদরাসা ও ওয়াকফ এস্টেটের সাইনবোর্ড উপড়ে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ ভৈরবে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম এমপি

ঝিনাইগাতীতে বিদেশি মদসহ দুই মাদক ব্যবসায়ী আটক, জব্দ মোটরসাইকেল

  • আপডেট সময় : রবিবার, ১৫ জুন, ২০২৫
  • ০ দেখেছেন

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় অভিযান চালিয়ে ১২ বোতল বিদেশি মদ ও একটি মোটরসাইকেলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্প। ১৪ জুন রাতে সীমান্তবর্তী এলাকায় বিশেষ চেকপোস্ট স্থাপন করে তাদের আটক করা হয়।

র‍্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন—ঝিনাইগাতী থানাধীন সীমান্তবর্তী এলাকা থেকে একটি মোটরসাইকেলে করে মাদকদ্রব্য বিক্রির উদ্দেশ্যে শেরপুর শহরের দিকে আসছে দুই ব্যক্তি। এই তথ্যের ভিত্তিতে ঝিনাইগাতী উপজেলার ১নং কাংসা ইউনিয়নের গান্ধীগাঁও এলাকায় তছর মিয়ার চায়ের দোকানের পাশে রাংটিয়া-গজনী পাকা সড়কে একটি অস্থায়ী চেকপোস্ট বসানো হয়।

চেকপোস্টে তল্লাশিকালে একটি মোটরসাইকেল থামিয়ে এর চালক মো. রমজান আলী (১৯), পিতা-মো. আশরাফ আলী, সাং-গয়ারডোবা, থানা-দেওয়ানগঞ্জ, জেলা-জামালপুর এবং আরোহী মো. মোশারফ হোসেন (৪০), পিতা-এপাছ উদ্দিন, সাং-চরহরিচন্ডি, থানা-ফুলছড়ি, জেলা-গাইবান্ধাকে আটক করা হয়। তাদের হেফাজত থেকে ১২ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয় যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৭২ হাজার টাকা।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে তাদের ঝিনাইগাতী থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.