1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
রাজস্থলী ৪টি পূজামন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিক্ষকরা মাথা উঁচু করে দাড়াতে না পারলে জাতি হিসেবে আমরা এগোতে পারব না : বিসিবি পরিচালক ‎বকশীগঞ্জে বিজিবির অভিযানে ৯৭১ পিস ভারতীয় কসমেটিকস জব্দ আত্রাই ও রানীনগরে অত্র এলাকার সংসদ সদস্যের নিজস্ব অর্থ য়ানে দুটি পুলিশ বক্সের উদ্বোধন হালুয়াঘাটে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ মিরপুরে পরিবহন মালিকদের সাপ্তাহিক সভা ,নিয়ম-শৃঙ্খলা মেনে যাত্রীসেবা নিশ্চিতের নির্দেশ শিক্ষকদের মর্যাদা ও পেশাগত সুরক্ষার আহ্বানে উজিরপুরে বিশ্ব শিক্ষক দিবস টেকনাফে মাদরাসা ও ওয়াকফ এস্টেটের সাইনবোর্ড উপড়ে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ ভৈরবে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম এমপি

শেরপুরে বাস চাপায় সাবেক সেনা সার্জেন্ট নিহত, বাসে অগ্নিসংযোগ

  • আপডেট সময় : রবিবার, ১৫ জুন, ২০২৫
  • ০ দেখেছেন

শেরপুর জেলার সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের ঢাকা-শেরপুর মহাসড়কের হাওড়া বাশতলা এলাকায় ১৫ জুন রোববার সকাল সাড়ে ১১টার দিকে ঢাকা গামী একটি যাত্রীবাহী বাস নং ঢাকা-মেট্টো-ব-১৫-৫১৯২ সাম্মী ডিলাক্স নামে বাসের চাপায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী মজনু মিয়া (৫৫) নামে বাংলাদেশ সেনা বাহিনীর অবসরপ্রাপ্ত সাজেন্ট নিহত হয়েছেন। নিহত মজনু মিয়া এক কন্যা ও দুই ছেলে সন্তানের জনক এবং সদর উপজেলার হাওড়া গ্রামের জনৈক সফর উদ্দিনের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সদর উপজেলার হাওড়া গ্রামের বাসিন্দা মজনু মিয়া বাংলাদেশ সেনা বাহিনীর ২৪ ফিল্ড আর্টিলারিতে সার্জেন্ট হিসেবে রংপুর সেনানীবাসে কর্মরত থাকাবস্থায় সে বিগত ২১/১০/২০২২ সালে অবসর গ্রহণ করে গ্রামের বাড়িতে চলে আসেন। এদিকে রোববার সকালে সে ভাতশালা পল্লী বিদ্যুৎ অফিসে বিদ্যুৎ বিল দিতে যায়। পরে মজনু মিয়া বিদ্যুৎ বিল দিয়ে তার ব্যবহৃত মোটর সাইকেল যোগে বাড়ি ফেরার সময় হাওড়া বাশতলা এলাকায় পৌঁছামাত্র ঢাকা গামী ওই যাত্রীবাহী বাসটি পিছন থেকে তার মোটর সাইকেলটিকে চাপা দিলে সে ঘটনাস্থলেই নিহত হন। এসময় উত্তেজিত ও বিক্ষুদ্ধ জনতা ঘাতক বাসটিতে অগ্নিসংযোগ করে এতে বাসটি পুড়ে সম্পূর্ণ ভস্মীভূত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থল গিয়ে বাসের আগুন নিয়ন্ত্রণে আনেন।

এদিকে খবর পেয়ে শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আব্দুল করিম এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স ও সেনা সদস্যরা ঘটনাস্থল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এঘটনায় ঢাকা-শেরপুর মহাসড়কে প্রায় ৫ ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে।

অপরদিকে নিহত সেনা সার্জেন্ট মজনু মিয়ার বাড়িতে পরিবারের সদস্যদের আহাজারীতে এক হৃদয় বিদারকের সৃষ্টি হয় এবং এলাকার মানুষের মাঝে এক শোকের ছায়া নেমে আসে।

এব্যাপারে শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আব্দুল করিম দুর্ঘটনার বিষয়টি সত্যতা নিশ্চিত করে বলেন, পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.