1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
‘গণতান্ত্রিক ব্যবস্থা আল-কুরআন বিরোধী’: প্রেসক্লাবে ইসলামী সমাজের মানববন্ধন থেকে ৩ দফা কর্মসূচি ঘোষণা নারীর হাতে মোবাইল: হালুয়াঘাটে বাড়ছে পরকীয়া ও সংসার ভাঙন, ঝুঁকিতে উঠতি বয়সের শিশুরা ডেঙ্গু প্রতিরোধে বেনাপোলে মশক নিধন অভিযান, সচেতনতার বার্তা পালংখালী ভুবনেশ্বরী গীতা মন্দিরের নতুন ভবন নির্মাণে প্রস্তুতি সভা  নড়াইলে মেম্বারকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ, বিক্ষুব্ধ এলাকাবাসী সীমান্তবর্তী এলাকা হালুয়াঘাটে শীতের আগমনী বার্তা: ঘরে ঘরে পিঠা উৎসব ও পৌষের আমেজ রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সমাজকল্যান সচিবের খুলনায় প্রতিবন্ধীসেবা ও সাহায্য কেন্দ্র পরিদর্শন আদালতের আদেশ অমান্য করে ধামরাইয়ে জমি দখল ও সাইনবোর্ড টাঙানোর অভিযোগ গাজীপুরের কালীগঞ্জে প্রথম পর্যায়ে ১৪৫১ জন পেলেন কৃষক কার্ড

মাদারীপুরে ইসলামী আন্দোলনের ওয়ার্ড প্রতিনিধি সম্মেলন

  • আপডেট সময় : শনিবার, ১৪ জুন, ২০২৫
  • ০ দেখেছেন

ইসলামী আন্দোলন বাংলাদেশ মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়ন শাখার উদ্যোগে ওয়ার্ড, ইউনিয়ন পর্যায়ের নেতা কর্মীদেরকে নিয়ে ওয়ার্ড প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৩জুন) বিকেল উপজেলার ঝাউদি ইউনিয়নের তালতলা মাদ্রসা মাঠ এলাকায় পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় ঝাউদি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে হাফেজ মুহাম্মাদ জহুরুল ইসলাম মুন্সীর নাম ঘোষনা করা হয়।

বাংলাদেশ ইসলামী আন্দোলন ঝাউদি ইউনিয়ন শাখার সভাপতি মুহাম্মদ বাবুল মীরের সভাপতিত্বে ও সেক্রেটারি ওমর ফারুক খানের এর সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি ছিলেন-বাংলাদেশ ইসলামী আনন্দোলনের মাদারীপুর জেলা শাখার সভাপতি মাওলানা আমিনুল ইসলাম।

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বলেন, দুর্নীতি-দুঃশাসন মুক্ত কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় ইসলামী আন্দোলনের প্রত্যেকটি নেতাকর্মীদের কাজ করতে হবে। জনকল্যাণে মানুষের সেবায় যোগ্য মানের নেতৃত্ব গড়ে তুলতে হবে। যেকোনো দুঃসময়ে সমাজের মানুষের কল্যাণে ইসলামী আন্দোলনের নেতা কর্মীদেরকে পাশে দাঁড়াতে হবে‌।তিনি আরো বলেন মেম্বার এবং চেয়ারম্যানকে হাতপাখা মার্কায় প্রার্থীকে ভোট দিয়ে বিজয় করার জন্য আহ্বান জানান।

সম্মেলনে আরো বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন মাদারীপুর সদর থানার সভাপতি মাওলানা মোহাম্মদ মিরাজুল হক,ঝাউদি ইউনিয়ন শাখার সহ সভাপতি হাফেজ মোহাম্মদ জহুরুল ইসলাম মুন্সি,এছাড়াও পৌর ইসলামী আন্দোলনে আগত নেতৃবৃন্দ বিভিন্ন বিষয়ে বক্তব্য রাখেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.