1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
রাজস্থলী ৪টি পূজামন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিক্ষকরা মাথা উঁচু করে দাড়াতে না পারলে জাতি হিসেবে আমরা এগোতে পারব না : বিসিবি পরিচালক ‎বকশীগঞ্জে বিজিবির অভিযানে ৯৭১ পিস ভারতীয় কসমেটিকস জব্দ আত্রাই ও রানীনগরে অত্র এলাকার সংসদ সদস্যের নিজস্ব অর্থ য়ানে দুটি পুলিশ বক্সের উদ্বোধন হালুয়াঘাটে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ মিরপুরে পরিবহন মালিকদের সাপ্তাহিক সভা ,নিয়ম-শৃঙ্খলা মেনে যাত্রীসেবা নিশ্চিতের নির্দেশ শিক্ষকদের মর্যাদা ও পেশাগত সুরক্ষার আহ্বানে উজিরপুরে বিশ্ব শিক্ষক দিবস টেকনাফে মাদরাসা ও ওয়াকফ এস্টেটের সাইনবোর্ড উপড়ে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ ভৈরবে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম এমপি

ঈদযাত্রায় রাজধানী ছাড়ছে মানুষ,সড়কে চাপ বাড়লেও বড় যানজট নেই

  • আপডেট সময় : বুধবার, ৪ জুন, ২০২৫
  • ২ দেখেছেন

কোরবানির ঈদ উপলক্ষে রাজধানী ছাড়ছে ঘরমুখো মানুষ। ফলে ঢাকার প্রবেশ ও প্রস্থান পথগুলোতে যানবাহনের চাপ ক্রমেই বাড়ছে। এতে সাভার ও আশুলিয়ার গুরুত্বপূর্ণ কিছু সড়কে গাড়ির গতি কমে এলেও কোথাও দীর্ঘ যানজটের সৃষ্টি হয়নি।

বুধবার (৪ জুন) বিকেলে নবীনগর-চন্দ্রা মহাসড়কের পল্লীবিদ্যুৎ, বাইপাইল, ডিইপিজেড, মজারমিল ও জিরানী এলাকায় গাড়ি ধীরগতিতে চলতে দেখা গেছে। বিকেল ৬টার দিকে সরেজমিন ঘুরে দেখা যায়, পল্লীবিদ্যুৎ থেকে বাইপাইল পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার এবং ডিইপিজেড থেকে মজারমিল পর্যন্ত প্রায় সাড়ে ৩ কিলোমিটার এলাকাজুড়ে ধীরগতি বজায় ছিল।

এছাড়া জিরানী বাসস্ট্যান্ডেও যানবাহনের গতি কম দেখা গেছে। তবে ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার থেকে কালামপুর এবং আব্দুল্লাহপুর-ডিইপিজেড সড়কের ইউনিক বাসস্ট্যান্ড থেকে আশুলিয়া বাজার পর্যন্ত সড়কে যান চলাচল স্বাভাবিক ছিল।

যাত্রী আমিনুল ইসলাম বলেন, “গাবতলী থেকে কালিয়াকৈরের পথে নবীনগর পর্যন্ত সমস্যা হয়নি। তবে এরপর কয়েকটি বাসস্ট্যান্ড এলাকায় গাড়ি ধীরগতিতে চলেছে।”

ট্রাফিক বিভাগ সূত্রে জানা গেছে, ঈদের আগের দিনগুলোতে সড়কে চাপ আরও বাড়তে পারে। তবে যানজট এড়াতে সার্বক্ষণিক নজরদারি রাখা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.