1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
রাজস্থলী ৪টি পূজামন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিক্ষকরা মাথা উঁচু করে দাড়াতে না পারলে জাতি হিসেবে আমরা এগোতে পারব না : বিসিবি পরিচালক ‎বকশীগঞ্জে বিজিবির অভিযানে ৯৭১ পিস ভারতীয় কসমেটিকস জব্দ আত্রাই ও রানীনগরে অত্র এলাকার সংসদ সদস্যের নিজস্ব অর্থ য়ানে দুটি পুলিশ বক্সের উদ্বোধন হালুয়াঘাটে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ মিরপুরে পরিবহন মালিকদের সাপ্তাহিক সভা ,নিয়ম-শৃঙ্খলা মেনে যাত্রীসেবা নিশ্চিতের নির্দেশ শিক্ষকদের মর্যাদা ও পেশাগত সুরক্ষার আহ্বানে উজিরপুরে বিশ্ব শিক্ষক দিবস টেকনাফে মাদরাসা ও ওয়াকফ এস্টেটের সাইনবোর্ড উপড়ে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ ভৈরবে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম এমপি

সুন্দরগঞ্জে শহীদ জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল 

  • আপডেট সময় : শনিবার, ৩১ মে, ২০২৫
  • ১ দেখেছেন

বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সুন্দরগঞ্জে অনুষ্ঠিত হয়েছে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল।

৩০ মে সন্ধ্যা ৭. ৩০ মিনিটে সুন্দরগঞ্জ উপজেলা বিএনপির অডিটোরিয়াম হল রুমে এ অনুষ্ঠানের আয়োজন করে সুন্দরগঞ্জ উপজেলা বিএনপি।

আলোচনা সভা ও দোয়া মাহফিলে উপজেলা বিএনপির সদস্য সচিব মো : মাহমুদুল ইসলাম প্রামানিক এর সঞ্চালনায় সুন্দরগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক মো : বাবুল আহমেদ এর সভাপতিত্বে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এছাড়াও উপস্থিত ছিলেন বামন ডাঙ্গা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক এম, এ গফফার মোল্লা, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক ও শান্তিরাম ইউনিয়ন এর আহবায়ক মো:লেলিন মিয়া, উপজেলা যুবদল আহবায়ক মো: আব্দুর রহমান, উপজেলা সদস্য সচিব মো: মিন্টু মিয়া, দহবন্দ ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মো: রফিকুল ইসলাম, সেচ্ছাসেবক দলের উপজেলা সদস্য সচিব মো: মতিউর রহমান প্রমুখ সহ অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা শহীদ জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন ও গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর অবদানের কথা তুলে ধরেন। তাঁরা বলেন, শহীদ জিয়া ছিলেন দেশপ্রেমিক, দূরদর্শী এবং সাহসী এক নেতার নাম।

অনুষ্ঠান শেষে শহীদ জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.