1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
‘গণতান্ত্রিক ব্যবস্থা আল-কুরআন বিরোধী’: প্রেসক্লাবে ইসলামী সমাজের মানববন্ধন থেকে ৩ দফা কর্মসূচি ঘোষণা নারীর হাতে মোবাইল: হালুয়াঘাটে বাড়ছে পরকীয়া ও সংসার ভাঙন, ঝুঁকিতে উঠতি বয়সের শিশুরা ডেঙ্গু প্রতিরোধে বেনাপোলে মশক নিধন অভিযান, সচেতনতার বার্তা পালংখালী ভুবনেশ্বরী গীতা মন্দিরের নতুন ভবন নির্মাণে প্রস্তুতি সভা  নড়াইলে মেম্বারকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ, বিক্ষুব্ধ এলাকাবাসী সীমান্তবর্তী এলাকা হালুয়াঘাটে শীতের আগমনী বার্তা: ঘরে ঘরে পিঠা উৎসব ও পৌষের আমেজ রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সমাজকল্যান সচিবের খুলনায় প্রতিবন্ধীসেবা ও সাহায্য কেন্দ্র পরিদর্শন আদালতের আদেশ অমান্য করে ধামরাইয়ে জমি দখল ও সাইনবোর্ড টাঙানোর অভিযোগ গাজীপুরের কালীগঞ্জে প্রথম পর্যায়ে ১৪৫১ জন পেলেন কৃষক কার্ড

মেধাসম্পদ ব্যবস্থাপনায় সম্পূর্ণ অটোমেটেড সফটওয়্যার IPAS 4.0 এর উদ্বোধন

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
  • ০ দেখেছেন

মেধাস্বত্ত সংরক্ষণের ফলে উদ্যোক্তাদের ব্যবসা সুরক্ষা ও বাজার সক্ষমতা বৃদ্ধি পাবে,শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, ইন্ডাস্ট্রিয়াল প্রোপার্টি এ্যাডমিনিস্ট্রেশন সিস্টেম (IPAS 4.0) সফটওয়্যার উদ্বোধনের মাধ্যমে বাংলাদেশ মেধাসম্পদ ব্যবস্থাপনায় সম্পূর্ণ অটোমেটেড যুগে প্রবেশ করলো।

যা দেশের পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস সেবাকে দ্রুত ও আন্তর্জাতিক মানের পর্যায়ে নিয়ে যাবে। IPAS আন্তর্জাতিকভাবে পরিচিত ও স্বীকৃত, যা ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন (WIPO) এর কারিগরি সহায়তায় বিশ্বজুড়ে অনেক দেশেই সফলভাবে ব্যবহৃত সফটওয়্যার।

মেধাসম্পদ সেবার আবেদন গ্রহণ, যাচাই-বাচাই, নবায়ন এবং আপত্তি নিস্পত্তি কার্যক্রমকে আধুনিক ও সহজ করবে। এর ফলে প্রক্রিয়াটি আরো স্বচ্ছ, দ্রুত ও সেবাগ্রহিতা বান্ধব হবে ।

তিনি বলেন, বাংলাদেশের অর্থনীতিতে এসএমই খাত ও তরূণ উদ্যোক্তাদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারপরও এসব খাতে দেখা যায় মেধাস্বত্ত সংরক্ষণে উদ্যোক্তাদের মাঝে সচেতনতার ঘাটতি রয়েছে। IPAS সফটওয়্যার এক্ষেত্রে নতুন দিগন্ত উম্মোচন করবে।

অনালইনের মাধ্যমে উদ্যোক্তারা সহজেই তাদের উদ্ভাবন ও পণ্যের জন্য পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস এর জন্য আবেদন করতে পারবে। মেধাস্বত্ত সংরক্ষণের ফলে তাদের ব্যবসা সুরক্ষা ও বাজার সক্ষমতা বৃদ্ধি পাবে।

এই সফটওয়্যার মাধ্যমে আমরা WIPO, আসিয়ান ইন্টেলেকচুয়াল প্রপার্টি অফিস এবং ইউরোপিয়ান পেটেন্ট অফিসের মানদন্ড অনুযায়ী আমাদের জাতীয় ইন্টেলেকচুয়াল প্রপার্টি এর কার্যক্রম পরিচালনা করতে পারবো। এই উদ্যোগ কেন্দ্রীয় আইপিও সিস্টেম গঠনে সহায়ক ভূমিকা পালন করবে।

শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান আজ ঢাকায় মতিঝিলে শিল্প মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে পেটেন্ট, শিল্প-নকশা ও ট্রেডমার্কস (ডিপিটি) এর পূর্ণাঙ্গ অটোমেশন সফটওয়্যার IPAS 4.0 এর উদ্বোধন অনুষ্ঠানে একথা বলেন।

শিল্প সচিব মো: ওবায়দুর রহমানের সভাপতিত্বে এ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন WIPO রিপ্রেজেন্টেটিভ Mr. Hisham Adel Elhosseiny Fayed, পেটেন্ট, শিল্প-নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, অতিরিক্ত সচিব মাকসুরা নূর, বিসিক চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম এবং বিএসটিআই এর মহাপরিচালক এস এম ফেরদৌস আলমসহ মন্ত্রণালয়ের কর্মকর্তাবৃন্দ।

শিল্প সচিব মো: ওবায়দুর রহমান বলেন, ইন্ডাস্ট্রিয়াল প্রোপার্টি এ্যাডমিনিস্ট্রেশন সিস্টেম (IPAS 4.0) সফটওয়্যার উদ্বোধনের মাধ্যমে আন্তর্জাতিক মানদন্ডে বাংলাদেশের ইন্টেলেকচুয়াল প্রপার্টি ব্যবস্থাপনার অবস্থান শক্তিশালী হয়েছে। এর ফলে উদ্যোক্তা, উদ্ভাবক, গবেষক ও ব্যবসায়িক প্রতিষ্ঠানকে আমরা আরো দ্রুত কার্যকর সেবা দিতে পারবো।

উদ্বোধন অনুষ্ঠানে WIPO রিপ্রেজেন্টেটিভ Mr. Hisham Adel Elhosseiny Fayed তাঁর পাওয়ার পয়েন্ট উপস্থাপনায় IPAS 4.0 সফটওয়্যারের ব্যবহার, প্রয়োগ দিক ও বিভিন্ন সুবিধা তুলে ধরেন। আলোচনা পর্ব শেষে শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান ইন্ডাস্ট্রিয়াল প্রোপার্টি এ্যাডমিনিস্ট্রেশন সিস্টেম (IPAS 4.0) সফটওয়্যার উদ্বোধন করেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.