1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
রাজস্থলী ৪টি পূজামন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিক্ষকরা মাথা উঁচু করে দাড়াতে না পারলে জাতি হিসেবে আমরা এগোতে পারব না : বিসিবি পরিচালক ‎বকশীগঞ্জে বিজিবির অভিযানে ৯৭১ পিস ভারতীয় কসমেটিকস জব্দ আত্রাই ও রানীনগরে অত্র এলাকার সংসদ সদস্যের নিজস্ব অর্থ য়ানে দুটি পুলিশ বক্সের উদ্বোধন হালুয়াঘাটে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ মিরপুরে পরিবহন মালিকদের সাপ্তাহিক সভা ,নিয়ম-শৃঙ্খলা মেনে যাত্রীসেবা নিশ্চিতের নির্দেশ শিক্ষকদের মর্যাদা ও পেশাগত সুরক্ষার আহ্বানে উজিরপুরে বিশ্ব শিক্ষক দিবস টেকনাফে মাদরাসা ও ওয়াকফ এস্টেটের সাইনবোর্ড উপড়ে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ ভৈরবে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম এমপি

জনপ্রিয়তা ও রাজনৈতিক সান্নিধ্যের কারণেই আশরাফ উদ্দিন বকুলকে নিয়ে অপপ্রচার

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
  • ১ দেখেছেন

 

সম্প্রতি কিছু অনলাইন ও প্রিন্ট মাধ্যমে ব্যবসায়ী ও সমাজসেবক আশরাফ উদ্দিন বকুলকে জড়িয়ে যে ধরনের তথ্য প্রচার করা হয়েছে, তা উদ্দেশ্যপ্রণোদিত ও বিভ্রান্তিকর বলে দাবি করেছেন সংশ্লিষ্ট মহল।

বকুলের ঘনিষ্ঠ সূত্র জানায়, রাজনৈতিক পরিচিতি, ব্যবসায়িক সফলতা এবং সমাজে জনপ্রিয়তা পাওয়ায় একটি মহল পরিকল্পিতভাবে তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।

আশরাফ উদ্দিন বকুল দীর্ঘদিন ধরেই সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে সক্রিয় রয়েছেন। তিনি বিভিন্ন সময়ে গরিব-দুঃখী মানুষের পাশে দাঁড়িয়েছেন, এলাকার তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তার স্ত্রী জান্নাতুল হক শাপলাও নারী উদ্যোক্তা হিসেবে সুপরিচিত এবং বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে যুক্ত।

সম্প্রতি একটি অপ্রতিষ্ঠিত রেস্টুরেন্ট নিয়ে করা প্রতিবেদনের সূত্র ধরে যেসব অভিযোগ উঠেছে, সেগুলো সম্পূর্ণ ভিত্তিহীন এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করা হয়েছে।

বকুলের ঘনিষ্ঠরা জানান, কোনো নিরপেক্ষ তদন্ত ছাড়া ব্যক্তিগতভাবে কাউকে অভিযুক্ত করা কেবল চরিত্র হননের নামান্তর।

আশরাফ উদ্দিন বকুলের পক্ষ থেকে জানানো হয়েছে, তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং সঠিক তদন্তের মাধ্যমে অপপ্রচারের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণ করবেন।

আশরাফ উদ্দিন বকুল কেন্দ্রীয় বিএনপির সহ-জ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। রাজনৈতিক অঙ্গনে তার সক্রিয় অংশগ্রহণ এবং জনসেবামূলক কর্মকাণ্ডে ভূমিকা তাকে জনমনে একজন গ্রহণযোগ্য নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.