1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
‘গণতান্ত্রিক ব্যবস্থা আল-কুরআন বিরোধী’: প্রেসক্লাবে ইসলামী সমাজের মানববন্ধন থেকে ৩ দফা কর্মসূচি ঘোষণা নারীর হাতে মোবাইল: হালুয়াঘাটে বাড়ছে পরকীয়া ও সংসার ভাঙন, ঝুঁকিতে উঠতি বয়সের শিশুরা ডেঙ্গু প্রতিরোধে বেনাপোলে মশক নিধন অভিযান, সচেতনতার বার্তা পালংখালী ভুবনেশ্বরী গীতা মন্দিরের নতুন ভবন নির্মাণে প্রস্তুতি সভা  নড়াইলে মেম্বারকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ, বিক্ষুব্ধ এলাকাবাসী সীমান্তবর্তী এলাকা হালুয়াঘাটে শীতের আগমনী বার্তা: ঘরে ঘরে পিঠা উৎসব ও পৌষের আমেজ রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সমাজকল্যান সচিবের খুলনায় প্রতিবন্ধীসেবা ও সাহায্য কেন্দ্র পরিদর্শন আদালতের আদেশ অমান্য করে ধামরাইয়ে জমি দখল ও সাইনবোর্ড টাঙানোর অভিযোগ গাজীপুরের কালীগঞ্জে প্রথম পর্যায়ে ১৪৫১ জন পেলেন কৃষক কার্ড

নবাগত ওসি মঞ্জুরুল হকের নেতৃত্বে পুলিশের অভিযান এস আই পরেশ হত্যা মামলার আসামী অস্ত্রসহ গ্রেপ্তার!

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
  • ০ দেখেছেন

মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নে মহেশখালী থানার চাঞ্চল্যকর এসআই (উপ-পরিদর্শক)পরেশ কারবারী হত্যা মামলার ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামী মোঃনাছির (৪৮) কে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে মহেশখালী থানা পুলিশ। মহেশখালী থানা সূত্রে জানা যায় – ২৬ মে  দিবাগত রাতে নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মঞ্জুরুল হকের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স সহ থানা পুলিশের একটি চৌকস টিম মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের কাঁঠালতলী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে নিজ বাড়ি থেকে নাছিরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। এসময় তার হেফাজত থেকে একটি দেশীয় তৈরী অস্ত্র (এলজি) উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত নাছির হোয়ানক ইউনিয়নের কাঁঠালতলী এলাকার গোলাম কুদ্দুসের পুত্র। স্থানীয় সূত্রে জানা যায়- গত ২০১২ সালে মহেশখালী থানায় কর্মরত পুলিশের চৌকস অফিসার হোয়ানকে পুলিশের অভিযান চলাকালে নাছিরসহ কিছু চিহ্নিত সন্ত্রাসীদের গুলিতে এস আই পরেশ কারবারী নিহত হয়। নাছির এলাকার চিহ্নিত সন্ত্রাসী,পুলিশের অভিযানে তার গ্রেপ্তারের খবর এলাকায় ছড়িয়ে পড়লে সাধারণ মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলে। মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মঞ্জুরুল হক বলেন- গ্রেপ্তারকৃত নাছির ২০১২ সালে মহেশখালীর হোয়ানকে সংগঠিত এসআই (উপ-পরিদর্শক) পরেশ কারবারী হত্যা মামলার অন্যতম আসামী। তার বিরুদ্ধে পুলিশ হত্যা মামলাসহ পাঁচটি মামলা রয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.