1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
নারীর হাতে মোবাইল: হালুয়াঘাটে বাড়ছে পরকীয়া ও সংসার ভাঙন, ঝুঁকিতে উঠতি বয়সের শিশুরা ডেঙ্গু প্রতিরোধে বেনাপোলে মশক নিধন অভিযান, সচেতনতার বার্তা পালংখালী ভুবনেশ্বরী গীতা মন্দিরের নতুন ভবন নির্মাণে প্রস্তুতি সভা  নড়াইলে মেম্বারকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ, বিক্ষুব্ধ এলাকাবাসী সীমান্তবর্তী এলাকা হালুয়াঘাটে শীতের আগমনী বার্তা: ঘরে ঘরে পিঠা উৎসব ও পৌষের আমেজ রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সমাজকল্যান সচিবের খুলনায় প্রতিবন্ধীসেবা ও সাহায্য কেন্দ্র পরিদর্শন আদালতের আদেশ অমান্য করে ধামরাইয়ে জমি দখল ও সাইনবোর্ড টাঙানোর অভিযোগ গাজীপুরের কালীগঞ্জে প্রথম পর্যায়ে ১৪৫১ জন পেলেন কৃষক কার্ড গাইবান্ধায় সুন্দরগঞ্জ থানা মাদকবিরোধী অভিযানে ৫ জন গ্রেপ্তার

নরসিংদীর পলাশে প্রকাশ্যে ছিনতাই ও হত্যার হুমকি, স্বেচ্ছাসেবক দল নেতার সংবাদ সম্মেলন

  • আপডেট সময় : সোমবার, ২৬ মে, ২০২৫
  • ০ দেখেছেন

নরসিংদীর পলাশ উপজেলার মালিতা এলাকায় দিনে-দুপুরে দুই লাখ টাকা ছিনতাই ও হত্যার হুমকির অভিযোগ উঠেছে। স্বেচ্ছাসেবক দল পলাশ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. কাউছার ভূঁইয়া জানান, কোরবানির গরু কিনতে যাওয়ার পথে গত ২৫ মে সকাল ৭টায় একদল সন্ত্রাসী তার ওপর হামলা চালায়।

অভিযুক্তদের মধ্যে রয়েছেন মো. সোহাগ মিয়া, প্রভাত সিকদার, মোবারক মিয়া, মো. রানা মিয়া ও আরও কয়েকজন অজ্ঞাত ব্যক্তি। তারা দেশীয় অস্ত্র ব্যবহার করে কাউছার ভূঁইয়াকে মারধর করে পকেটে থাকা দুই লাখ টাকা ও মোবাইল ছিনিয়ে নেয়। এক পর্যায়ে গুলিও ছোড়া হয়, যা লক্ষ্যভ্রষ্ট হয়।

ঘটনার সময় স্থানীয় মন্টু মেম্বার, সাখাওয়াত ও তোফাজ্জল বাধা দিতে গেলে তাদেরও হুমকি দেওয়া হয়। পরে সাংবাদিক সম্মেলনে কাউছার ভূঁইয়া অভিযোগ করেন, আওয়ামী লীগপন্থী ডেভিল, শ্যামল ও সোহাগ গং তাকে হত্যার চেষ্টা করেছেন।

এ বিষয়ে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে এবং পুলিশ তদন্ত শুরু করেছে। ভুক্তভোগী বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.