1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
রাজস্থলী ৪টি পূজামন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিক্ষকরা মাথা উঁচু করে দাড়াতে না পারলে জাতি হিসেবে আমরা এগোতে পারব না : বিসিবি পরিচালক ‎বকশীগঞ্জে বিজিবির অভিযানে ৯৭১ পিস ভারতীয় কসমেটিকস জব্দ আত্রাই ও রানীনগরে অত্র এলাকার সংসদ সদস্যের নিজস্ব অর্থ য়ানে দুটি পুলিশ বক্সের উদ্বোধন হালুয়াঘাটে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ মিরপুরে পরিবহন মালিকদের সাপ্তাহিক সভা ,নিয়ম-শৃঙ্খলা মেনে যাত্রীসেবা নিশ্চিতের নির্দেশ শিক্ষকদের মর্যাদা ও পেশাগত সুরক্ষার আহ্বানে উজিরপুরে বিশ্ব শিক্ষক দিবস টেকনাফে মাদরাসা ও ওয়াকফ এস্টেটের সাইনবোর্ড উপড়ে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ ভৈরবে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম এমপি

বদলগাছী ওসি আনিছুর রহমান সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন।

  • আপডেট সময় : রবিবার, ২৫ মে, ২০২৫
  • ০ দেখেছেন

বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) আনিছুর রহমান উপজেলার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন।

গত ২৫ মে বেলা ১১ ঘটিকায় থানার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় ওসি আনিছুর রহমান সাংবাদিকদের সঙ্গে উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, সামাজিক অপরাধ দমন, মাদক নির্মূলসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন।

সভায় উপস্থিত সাংবাদিকগণ উপজেলার সার্বিক পরিস্থিতি, নাগরিক ভোগান্তি, উন্নয়ন কর্মকাণ্ড এবং আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের ভূমিকা নিয়ে তাদের মতামত ও পরামর্শ তুলে ধরেন। তারা সাংবাদিক-পুলিশের মধ্যে সুসম্পর্ক বজায় রেখে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

ওসি আনিছুর রহমান বলেন, “সাংবাদিকরা সমাজের দর্পণ। আপনারা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে সমাজে ইতিবাচক ভূমিকা রাখছেন। পুলিশ ও সাংবাদিক একসঙ্গে কাজ করলে সমাজ থেকে অপরাধ কমানো সম্ভব।

তিনি আরও বলেন, “মাদক, বাল্যবিবাহ ও নারী নির্যাতন রোধে সাংবাদিকদের সহযোগিতা খুবই প্রয়োজন। আপনাদের দেওয়া তথ্য পুলিশ প্রশাসনকে দ্রুত ব্যবস্থা নিতে সহায়তা করে।

সভায় উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা অংশ নেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.