1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
রাজস্থলী ৪টি পূজামন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিক্ষকরা মাথা উঁচু করে দাড়াতে না পারলে জাতি হিসেবে আমরা এগোতে পারব না : বিসিবি পরিচালক ‎বকশীগঞ্জে বিজিবির অভিযানে ৯৭১ পিস ভারতীয় কসমেটিকস জব্দ আত্রাই ও রানীনগরে অত্র এলাকার সংসদ সদস্যের নিজস্ব অর্থ য়ানে দুটি পুলিশ বক্সের উদ্বোধন হালুয়াঘাটে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ মিরপুরে পরিবহন মালিকদের সাপ্তাহিক সভা ,নিয়ম-শৃঙ্খলা মেনে যাত্রীসেবা নিশ্চিতের নির্দেশ শিক্ষকদের মর্যাদা ও পেশাগত সুরক্ষার আহ্বানে উজিরপুরে বিশ্ব শিক্ষক দিবস টেকনাফে মাদরাসা ও ওয়াকফ এস্টেটের সাইনবোর্ড উপড়ে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ ভৈরবে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম এমপি

তেরখাদায় নতুন ইউএনওর যোগদান

  • আপডেট সময় : শনিবার, ২৪ মে, ২০২৫
  • ১ দেখেছেন

তেরখাদা উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) হিসেবে জান্নাতুল আফরোজ সর্না যোগদান করেছেন। তিনি ২২ মে সদ্য বদলি হওয়া ইউএনও মোহাম্মদ শহীদুল্লাহের স্থলাভিষিক্ত হয়েছেন।  তেরখাদায় যোগদানের আগে নবাগত ইউএনও খুলনা বিভাগীয় কমিশনার কার্যালয়ে কর্মরত ছিলেন। নবাগত ইউএনও জান্নাতুল আফরোজ সর্না বলেন, সকলের সহযোগিতায় এ উপজেলাকে আরো সমৃদ্ধ করতে আমি বদ্ধপরিকর। তেরখাদা উপজেলা প্রশাসনকে জনবান্ধব হিসেবে গড়ে তুলতে চাই।

সেক্ষেত্রে সরকারি দায়িত্ব পালনের মাধ্যমে সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় এই উপজেলার জনপ্রতিনিধি, সুশীল সমাজ, গণমাধ্যম কর্মী সহ সকল শ্রেণী পেশার মানুষের সক্রিয় সহযোগিতা কামনা করছি। এসময় নবাগত ইউএনও কে বরন করে নেন উপজেলা সহকারী ( ভুমি) আখি শেখ। তাকে বরনের সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারীরা উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, ইউএনও জান্নাতুল আফরোজ সর্না ৩৫ তম বিসিএস ( প্রশাসনিক) ক্যাডার হিসেবে সরকারি চাকুরিতে যোগদান করেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.