প্রতারণা করে ৮ লক্ষ টাকা আত্মসাতের মামলার রায়ে ৬ মাসের কারাদন্ডদেশে গ্রেফতার এড়াতে ১৭ বছর দেশ বিদেশ পালিয়ে থেকেও শেষ রক্ষা হয়নি নজরুল হক ববির (৫৫)। ২১ মে দিবাগত রাতে কেএমপির খানজাহানআলী থানা পুলিশ ফুলতলা উপজেলার শিরোমনি মধ্যপাড়া নিউ হক ভিলা বসভবন থেকে তাকে গ্রেফতার করে। তিনি ফুলতলা দামোদর নতুনহাট এলাকার মৃত : শেখ ইমদাদুল হকের পুত্র। মামলা ও থানা সুত্রে জানা্যায়, খুলনা মহানগরীর মির্জাপুর এলাকার এক সময়ের বাসিন্দা নজরুল হক ববি ২০০৬ সালে মতিয়াখালীর বাসিন্দা ব্যবসায়ী হারুন অর রশিদকে ঠিকাদারি ব্যবসার অংশিদার করার লোভ দিয়ে ৮ লক্ষ টাকা নেন। কাজ শেষে ববি টাকা ফেরত না দিলে ২০০৭ সালে খুলনা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন। তখন ববি দেশ ছেড়ে পালিয়ে যান।ৎ
গত ২০ এপ্রিল ২০০৮ সালে সিএমএম আদালত বিচারের জন্য মামলা দায়রা জজ আদালতে প্রেরণ করেন। সাব জজ প্রথম আদালত ববির অনুপস্থিতিতে ০৭/০১/০৯ তারিখে ঘোষিত রায়ে ছয় মাসের সশ্রম কারাদন্ড ও ৮ লক্ষ টাকা জরিমানা করেন। সপ্তাহখানেক ববিকে শিরোমনি এলাকায় দেখতে হারুনঅর রশিদ আদালতের সরনাপন্ন হন। যুগ্ম দায়রা প্রথম আদালত গত ১৯/০৫/২৫ তারিখে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। পরোয়ানা পাওয়ার পর কেএমপি কমিশনার মোঃ জুলফিকার আলী হায়দারের ব্যক্তিগত তত্ত্বাবধানে খানজাহানআলী থানা পুলিশ রাতে শিরোমনি মধ্যপাড়া নিউ হক ভিলা বাসভবন থেকে গ্রেফতার করে। তাকে আদালতের মাধ্যমে বৃহস্পতিবার কারাগারে পাঠানো হয়েছে। অপরদিকে প্রতারণার মামলায় সাজাপ্রাপ্ত আসামি নজরুল হক ববির গ্রেফতারের খবর পেয়ে খুলনার রড, সিমেন্ট সহ বিভিন্ন পাওনাদাররা তাদের পাওনা টাকা আদায়ের জন্য তৎপর হয়ে উঠেছে।