1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
পার্কভিউ হাসপাতালের কর্মীদের আন্দোলন, বিএনপি নেতাকে ঘিরে ‘ভুয়া ভুয়া স্লোগান’, হামলা-মারধর বর্তমান সরকারে মতো প্রবাসীদের নিয়ে কেউ এতটা ভাবেনি: মন্ত্রী আরিফুল হক চৌধুরী ‎রাতের আঁধারে বাংলাদেশ সরকারের ধর্ম মন্ত্রণালয়ের অনুমোদিত ওয়াক্‌ফ স্টেটসের সাইনবোর্ড সরিয়ে নেওয়ার অভিযোগ বিয়ানীবাজারে ২৪ ঘন্টার ব্যবধানে ৩৮শ’ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৪ ছুরিকাঘাতে যুবক খুন- নেপথ্যে মাজার-মসজিদ নিয়ন্ত্রণ নিয়ে পুরনো বিরোধ মাদক ব্যবসায়ী ও সহযোগীদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন ঘোড়াঘাটে খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের মাঠ পরিদর্শনে, মন্ত্রী-প্রতিমন্ত্রী বাকিতে সিগারেট না দেওয়ার জেরে ভয়াবহ হামলা, গুরুতর দগ্ধ ব্যবসায়ী; গ্রেফতার ১ বড়পুকুরিয়া কয়লা খনিতে নিয়োগের দাবিতে শ্রমিকদের মানববন্ধন দিনাজপুরে পুবাইল থেকে গ্রেপ্তার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ইমন হোসেন

চন্দ্রা বনবিটের বন খেকু হাসেম মালিক অন্যত্র বদলি, অন্যান্যরা বহাল তবিয়াতে 

  • আপডেট সময় : শনিবার, ২৪ মে, ২০২৫
  • ০ দেখেছেন

গাজীপুরের কালিয়াকৈর চন্দ্রা বন বিটের মালি নানা অনিয়ম দুর্নীতির মুলহোতা হাসেম মাতবরের বিরুদ্ধে বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ায় দুর্নীতির সংবাদ প্রচার হওয়ার পর অবশেষে তাকে চন্দ্র থেকে ময়মনসিংহে সংযুক্ত করা হয়েছে। হাসেম মাতবরকে ময়মনসিংহ বন বিভাগের ভালুকা রেঞ্জে সংযুক্তি  করা হলেও বহাল তবিয়তে রয়েছে নাটের গুরু বিট অফিসার ইকবালসহ অন্যরা।এই রেঞ্জের আশপাশেই দুই থেকে তিন শত মিটারের মধ্যেই গজারি বা শাল গাছ নষ্ট করে প্রতিদিন জবরদখল হচ্ছে সরকারি বনের জমি।

চন্দ্রা ত্রিমুর সংলগ্ন চন্দ্রা রেঞ্জ অফিস ও বিট অফিস একই জায়গায় অবস্থিত। দুটি অফিসের আশপাশে প্রতি শতাংশ জমির মূল্য ১০ থেকে ১৫ লক্ষ টাকা। এসব মূল্যবান জমি দুটি অফিসের কর্মরত লোকজনদের সহযোগিতায় প্রতিনিয়ত জবরদখল হচ্ছে। এসব জমি দখল করে একটি ১০ হাত প্রস্থ ২০ হাত  ঘর তুলতে ফরেস্টের লোকজনদেরকে দিতে হয় ৫০ থেকে ২ লাখ টাকা, এর সাথে স্থানীয় দালাল ও কতিপয় নেতাদের দিতে হয় ১ হাজার থেকে ১০ হাজার টাকা। বাগান মালি হাসিম মাতবরকে অন্যত্র সংযুক্ত করা হলেও থেমে নেই বনের এসব জমি জবর দখল ।  সরকারি জমি রক্ষা করাতো দুরের কথা  চন্দ্রা রেঞ্জের আওতাধীন বিট গুলোতে থামছেই না বনের জমি জবরদখল। এ দুটি রেঞ্জের আওতাধীন বিট গুলোতে দালালদের মাধ্যমে টাকা দিয়ে প্রতিনিয়ত জবরদখল হচ্ছে বনবিভাগের মূল্যবান সরকারি জমি। মাঝে মধ্যে ডাকঢোল পিটিয়ে দু-একটি বড় অভিযান করলেও রেঞ্জ ও বিট অফিসের কতিপয় অসাধু কর্মকতার্দের যোগসাজস ও দালালদের তৎপড়তার কারনে বনের জমি জবর দখল কোন ভাবেই যেন থামছে না।

গত ৫ আগষ্ট পর থেকে বনের জমি জবরদখলের হিড়িক পড়ে যায়। গত কয়েক মাসে চন্দ্রা রেঞ্জের আওতায় রেঞ্জের কর্মরত কর্মকর্তাহ বন প্রহরীদের জোকসাজসে বনের জমিতে প্রায় কয়েক শত বাড়ীঘর, দোকান ও মার্কেট নিমার্ন করে জবরদখলকারীরা। তার মধ্যে চন্দ্রা বিটে সবচেয়ে বেশী বনের জমি জবরদখল করা হয়। এসব জবরদখোরের সংবাদ বিভিন্ন পত্রিকায় প্রকাশের  কয়েক মাস পর রেঞ্জের বিট অফিস গুলো সক্রিয় হয়ে মাটি কাটা রেল-লাইন ও পরে সিনাবহ বাজারে বড় ধরনের দুটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের পরও থেমে নেই বনের জমি জবরদখল। এলাকার সচেতন মহল এর কারন হিসেবে বর্তমানে চন্দ্রা রেঞ্জ ও বিট অফিসের কর্মকতার্দেরকেই দায়ী করছেন। এদের কারনে প্রতিনিয়ত জবরদখল হচ্ছে বনবিভাগের জমি।

তারা মনে করেন বিট অফিসের কতিপয় অসাধু কিছু কর্মকর্তার যোগসাজসে টাকার বিনিময়ে বনের জমি দখল করে নিমার্ন করা হচ্ছে পাকা বাড়ীঘরসহ বিভিন্ন অবৈধ স্থাপনা। কালিয়াকৈর রেঞ্জের চন্দ্রা বিটের বিভিন্ন এলাকায় বনের জমি দখল করে আধাপাকা ঘরবাড়ি উঠছে  । এসব অপকর্মের বিরুদ্ধে কেউ প্রতিবা করলে তার নামে বন  মামলা দিয়ে  হয়রানি করার অভিযোগ রয়েছে। বিটের লোকজনদেরকে টাকা না দিয়ে বাড়ি ঘর তো দূরের কথা রেকর্ডের  জমিতে থাকা ঘরবাড়িতে বনের জমির  উপর রাস্তা দিয়ে মানুষ যেতে পারে না।অপরদিকে রেঞ্জের সামনে মাত্র ৫০ গজ দুরে সিপি কারখানার কর্তৃপক্ষ  বনের জমি দখল করে গাড়ী পার্কিং স্টেশন নির্মাণ ও রাস্তা করে ব্যবহার করছে।
কালিয়াকৈর রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা শহিদুল ইসলাম শাকিল জানান,বনের জমির জবর দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে এবং  এটা চলমান প্রক্রিয়া।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.