1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
উজিরপুরে সাংবাদিকদের সঙ্গে নবাগত এসিল্যান্ডের মতবিনিময় বান্দরবানে দুদিনব্যাপী বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষজ্ঞ চিকিৎসা সহায়তা ক্যাম্প ও রোগীদের বিনামূল্যে ঔষধ সরবরাহ তথ্য অধিকার নিশ্চিতকরন লক্ষ্যে বনাঢ়্য শোভাযাত্রা রাবিতে সাংবাদিকদের ওপর হামলা, ১৪ ঘণ্টাতেও হয়নি তদন্ত কমিটি দেবহাটায় বিশ্ব শিক্ষক দিবসে বর্ণাঢ্য র‍‍্যালী ও আলোচনা সভা ১০ শতক জমির দখল নিয়ে বিরোধ, জাল কাগজের অভিযোগে ১৮ জনের বিরুদ্ধে চার্জশিট নাচোলে অসহায় ও দুস্থদের মাঝে ১ লাখ ৪০ হাজার টাকার অনুদান বিতরণ শত বছরের জনদুর্ভোগ লাঘবে হারবাংয়ের সড়ক রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে বিপুল পরিমান ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ বাগআঁচড়া যুবলীগ নেতা  নুর মোহাম্মদ খোকন গ্রেপ্তার

সাবেক এমপি মমতাজ বেগম ৬ দিনের রিমান্ডে, আদালত চত্বরে ডিম-জুতা নিক্ষেপ

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
  • ২ দেখেছেন

মানিকগঞ্জের সিংগাইরে চাঞ্চল্যকর ‘ফোর মার্ডার’ও হরিরামপুরে আরেকটি হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে ৬ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২২ মে) মানিকগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মুহম্মদ আব্দুন নূর ও আইভি আক্তার এই রিমান্ড মঞ্জুর করেন।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় কাশিমপুর কারাগার থেকে প্রিজন ভ্যানে করে কড়া নিরাপত্তায় মমতাজ বেগমকে আদালতে হাজির করা হয়। তাকে এ সময় বুলেটপ্রুফ জ্যাকেট ও হেলমেট পরানো হয়। শুনানি শেষে আদালত প্রাঙ্গণ থেকে বের হওয়ার সময় উৎসুক জনতা তার দিকে ডিম ও জুতা নিক্ষেপ করেন।

আদালতে রিমান্ড শুনানিকালে বিএনপিপন্থী আইনজীবীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তির ঘটনাও ঘটে। এছাড়া আদালত চত্বরে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বিএনপিপন্থী আইনজীবীরা মমতাজ বেগমের ফাঁসির দাবিতে বিক্ষোভ করেন। এ সময় মমতাজের পক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না।

মামলার তদন্ত কর্মকর্তা দুটি মামলাতেই সাত দিনের রিমান্ড আবেদন করেন। সিংগাইর উপজেলার মামলায় চার দিন এবং হরিরামপুরের মামলায় দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন সংশ্লিষ্ট বিচারকরা।

মামলার পটভূমি

জানা যায়, ২০১৩ সালে সিংগাইরের গোবিন্দল এলাকায় হরতাল চলাকালে পুলিশের গুলিতে চারজন নিহত হন। এই ঘটনায় নিহতদের পরিবারের পক্ষ থেকে গত বছরের ২৫ অক্টোবর মমতাজ বেগমকে প্রধান আসামি করে একটি হত্যা মামলা করা হয়। এছাড়া ২০২৩ সালের ২৯ অক্টোবর হরিরামপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন একটি হামলা, মারধর ও ভাঙচুরের অভিযোগে আরও একটি মামলা দায়ের করেন।

রাজনৈতিক পটভূমি

২০০৮ সালে আওয়ামী লীগের সাধারণ সদস্য হিসেবে রাজনীতিতে প্রবেশ করেন মমতাজ বেগম। একই বছর সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হন। পরে ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে মানিকগঞ্জ-২ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। তবে ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহমেদ টুলুর কাছে পরাজিত হন।

বর্তমানে তিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করছেন। তার বিরুদ্ধে পরিবহণে চাঁদাবাজি, টেন্ডারবাজি, নিয়োগ বাণিজ্যসহ বিভিন্ন অনিয়মের অভিযোগও রয়েছে।

অতিরিক্ত মামলা

মমতাজ বেগমের বিরুদ্ধে মানিকগঞ্জের সিংগাইর থানায় তিনটি হত্যা মামলা এবং হরিরামপুর থানায় হামলা, মারধর ও ভাঙচুরের অভিযোগে একটি মামলাসহ ঢাকার আশুলিয়া ও মিরপুর থানায় আরও একাধিক মামলার তথ্য পাওয়া গেছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.