সেন্টমার্টিন কি বাংলাদেশের ভূখন্ডের বাহিরে? চিকিৎসার অভাবে মারা গেল ৫ বছর বয়সী এক শিশু
চিকিৎসার অভাবে মারা গেলেন সেন্টমার্টিন দ্বীপের গুচ্ছ গ্রামের নুর জাহানের ছেলে ৫ বছর বয়সী মোহাম্মদ বেলাল। আবহাওয়া খারাপ থাকায় টেকনাফেও যেতে পারেনি চিকিৎসার জন্য। সামান্য জ্বর ও জন্ডিসের রোগী।
বাকি রোগীদের কি অবস্থা হবে সবাই জানেন কিন্তু নিরব। সেন্টমার্টিন দ্বীপে থাকাটাই কি মহাপাপ হয়ে যাচ্ছে? সেন্টমার্টিন দ্বীপের ২০ শয্যা হাসপাতালে ১ জন এমবিবিএস ডাক্তার নেই সে কবে থেকে, কর্তৃপক্ষ কি জানেন না ? সবাই জানে, আর আমরা মনে মনে ভাবি আমরা মনে হয় বাংলাদেশের নাগরিক না মনে হয়। এই হাসপাতাল নিয়ে আর কত লিখব?? কিন্তু কাজ হয়না।
দ্বীপ থেকে জানিয়েছেন সাবেক মেম্বার হাবিবুর রহমান হাবিব।