1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
রাজস্থলী ৪টি পূজামন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিক্ষকরা মাথা উঁচু করে দাড়াতে না পারলে জাতি হিসেবে আমরা এগোতে পারব না : বিসিবি পরিচালক ‎বকশীগঞ্জে বিজিবির অভিযানে ৯৭১ পিস ভারতীয় কসমেটিকস জব্দ আত্রাই ও রানীনগরে অত্র এলাকার সংসদ সদস্যের নিজস্ব অর্থ য়ানে দুটি পুলিশ বক্সের উদ্বোধন হালুয়াঘাটে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ মিরপুরে পরিবহন মালিকদের সাপ্তাহিক সভা ,নিয়ম-শৃঙ্খলা মেনে যাত্রীসেবা নিশ্চিতের নির্দেশ শিক্ষকদের মর্যাদা ও পেশাগত সুরক্ষার আহ্বানে উজিরপুরে বিশ্ব শিক্ষক দিবস টেকনাফে মাদরাসা ও ওয়াকফ এস্টেটের সাইনবোর্ড উপড়ে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ ভৈরবে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম এমপি

মানিকগঞ্জে ঘুষমুক্ত নিয়োগে ২২ জন পেলেন সরকারি চাকরি

  • আপডেট সময় : বুধবার, ২১ মে, ২০২৫
  • ২ দেখেছেন

মানিকগঞ্জ জেলা ও উপজেলা প্রশাসনের বিভিন্ন শূন্য পদে ২০তম গ্রেডে ২২ জন কর্মচারীকে স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে চূড়ান্তভাবে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে। ১৯ মে বিভাগীয় কমিশনারের একান্ত সদস্য সচিব মো. আল মামুনের স্বাক্ষরিত এক অফিস আদেশে এই ফলাফল প্রকাশ করা হয়।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, অফিস সহায়ক, পরিচ্ছন্নতা কর্মী, নিরাপত্তা প্রহরী এবং সহকারী বাবুর্চী পদে নিয়োগের লক্ষ্যে গত ১৬ মে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের পরদিন মৌখিক পরীক্ষা নেওয়া হয়। সব ধরনের মূল্যায়নের ভিত্তিতে ২২ জন প্রার্থীকে চূড়ান্তভাবে সুপারিশ করা হয়।

বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে পাঠানো ওই পত্রে জেলা প্রশাসক, মানিকগঞ্জকে অনতিবিলম্বে সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের অনুকূলে নিয়োগপত্র ইস্যুর নির্দেশনা দেওয়া হয়েছে।

নিয়োগপ্রাপ্তদের মধ্যে সাটুরিয়া উপজেলার জাকির হোসেন এবং মানিকগঞ্জ সদর উপজেলার হৃদয় হাসান বলেন, “এই নিয়োগ প্রক্রিয়ায় কোনো ধরনের ঘুষ বা অনিয়মের সুযোগ ছিল না। সরকারি বাইরে আমাদের কোনো টাকা-পয়সা খরচ হয়নি।”

জেলা প্রশাসক ড. মনোয়ার হোসেন মোল্লা বলেন, “সরকারি নিয়োগ বিধি অনুসরণ করেই সম্পূর্ণ স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক প্রক্রিয়ায় যোগ্যদের চূড়ান্ত করা হয়েছে।”

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.