1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
মহাসচিব ঈশিতা হাসানকে বরণ ও জাতীয় সাংবাদিক সংস্থার নতুন প্রধান কার্যালয় উদ্বোধন উজিরপুরে সাংবাদিকদের সঙ্গে নবাগত এসিল্যান্ডের মতবিনিময় বান্দরবানে দুদিনব্যাপী বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষজ্ঞ চিকিৎসা সহায়তা ক্যাম্প ও রোগীদের বিনামূল্যে ঔষধ সরবরাহ তথ্য অধিকার নিশ্চিতকরন লক্ষ্যে বনাঢ়্য শোভাযাত্রা রাবিতে সাংবাদিকদের ওপর হামলা, ১৪ ঘণ্টাতেও হয়নি তদন্ত কমিটি দেবহাটায় বিশ্ব শিক্ষক দিবসে বর্ণাঢ্য র‍‍্যালী ও আলোচনা সভা ১০ শতক জমির দখল নিয়ে বিরোধ, জাল কাগজের অভিযোগে ১৮ জনের বিরুদ্ধে চার্জশিট নাচোলে অসহায় ও দুস্থদের মাঝে ১ লাখ ৪০ হাজার টাকার অনুদান বিতরণ শত বছরের জনদুর্ভোগ লাঘবে হারবাংয়ের সড়ক রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে বিপুল পরিমান ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ

সাভারে গুলিতে যুবক নিহত

  • আপডেট সময় : মঙ্গলবার, ২০ মে, ২০২৫
  • ০ দেখেছেন

সাভারে দুর্বৃত্তের গুলিতে শাহিন (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। সোমবার (১৯ মে) রাত সাড়ে ৯টার দিকে সাভার পৌর এলাকার ব্যাংক কলোনি মহল্লায় সাবেক বিএনপি সংসদ সদস্য ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবুর বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

নিহত শাহিন বলিয়ারপুর এলাকার কবির হোসেনের ছেলে। তিনি ব্যাংক কলোনির বরুনের মালিকানাধীন একটি গ্যারেজে রং মিস্ত্রি হিসেবে কাজ করতেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে এক ব্যক্তির সঙ্গে হেঁটে যাচ্ছিলেন শাহিন। এ সময় হঠাৎ করে ওই ব্যক্তি তার মাথায় গুলি করে পালিয়ে যায়। গুলিবিদ্ধ হওয়ার পর শাহিন একটি বৈদ্যুতিক খুঁটি ধরে কিছু সময় দাঁড়িয়ে থাকেন। কিছুক্ষণ পর তিনি রাস্তায় পড়ে যান এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিঞা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের মরদেহ উদ্ধার করেছে। হত্যাকাণ্ডের কারণ ও জড়িত ব্যক্তিকে চিহ্নিত করতে তদন্ত চলছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.