1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
রাজস্থলী ৪টি পূজামন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিক্ষকরা মাথা উঁচু করে দাড়াতে না পারলে জাতি হিসেবে আমরা এগোতে পারব না : বিসিবি পরিচালক ‎বকশীগঞ্জে বিজিবির অভিযানে ৯৭১ পিস ভারতীয় কসমেটিকস জব্দ আত্রাই ও রানীনগরে অত্র এলাকার সংসদ সদস্যের নিজস্ব অর্থ য়ানে দুটি পুলিশ বক্সের উদ্বোধন হালুয়াঘাটে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ মিরপুরে পরিবহন মালিকদের সাপ্তাহিক সভা ,নিয়ম-শৃঙ্খলা মেনে যাত্রীসেবা নিশ্চিতের নির্দেশ শিক্ষকদের মর্যাদা ও পেশাগত সুরক্ষার আহ্বানে উজিরপুরে বিশ্ব শিক্ষক দিবস টেকনাফে মাদরাসা ও ওয়াকফ এস্টেটের সাইনবোর্ড উপড়ে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ ভৈরবে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম এমপি

খুরুশকুলে পাহাড় কাটার মহোৎসব, যেন দেখার কেও নেই নিরব বন বিভাগ ? তেতৈয়া কুমারিয়ার ছড়া ব্রিজের দক্ষিণ পাশে চলাফেরার রাস্তা পর্যন্ত কেটে ফেলা হচ্ছে!

  • আপডেট সময় : রবিবার, ১৮ মে, ২০২৫
  • ৩৭ দেখেছেন

তেতৈয়া কুমারিয়ার ছড়া ব্রিজের দক্ষিণ পাশে চলছে দিনরাত পাহাড় কাটার প্রতিযোগিতা! স্থানীয় লোকজনের চোখের সামনেই একদিকে কেটে নেওয়া হচ্ছে সবুজ পাহাড়, অন্যদিকে ধ্বংস করে ফেলা হচ্ছে চলাচলের রাস্তা পর্যন্ত।

স্থানীয়দের অভিযোগ, কোনো প্রকার অনুমতি ছাড়াই পাহাড় কেটে সমান করে মাটি সরানো হচ্ছে। একাধিক দল ভাগ হয়ে এখানে রাতদিন চলছে কাজ—যেন পাহাড় কাটার প্রতিযোগিতা! এতে শুধু পরিবেশ বিপন্ন হচ্ছে না, বরং সাধারণ মানুষের চলাচলের একমাত্র রাস্তাটিও এখন হুমকির মুখে।

একজন স্থানীয় বাসিন্দা জানান,
“প্রতিদিন সকালে ঘুম ভাঙে একটানা পাহাড় কাটার শব্দে। এখন রাস্তাটাও এমনভাবে কেটে ফেলছে যে চলাফেরা করাও কঠিন হয়ে গেছে। প্রশাসনের নজরদারি না থাকায় দিনদিন ব্যাপারটা আরও ভয়াবহ হয়ে উঠছে।”

পরিবেশবিদদের মতে, এভাবে অবৈধ পাহাড় কাটা কেবল পরিবেশ ধ্বংসই করছে না, বরং ভূমিধস, বন্যা ও দুর্ঘটনার ঝুঁকি বহুগুণে বাড়িয়ে দিচ্ছে। অথচ প্রশাসনের কোনো কার্যকর পদক্ষেপ এখনো দৃশ্যমান নয়।

স্থানীয়রা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ দাবি করছেন এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাচ্ছেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.