মোঃ ফরহাদ হোসেন, সারিয়াকান্দি, বগুড়া প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউটের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী, স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্য হত্যার প্রতিবাদে এবং আসামীদের দ্রুত গ্রেফতারে সারাদেশে সকল শিক্ষা প্রতিষ্ঠানের ন্যায় ১৪ মে বুধবার দুপুরে সারিয়াকান্দি ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ মিছিলে বক্তব্য রাখেন, সারিয়াকান্দি উপজেলা ছাত্রদলের সভাপতি নজরুল ইসলাম নিশান, পৌর ছাত্র দলের সভাপতি আশরাফুল ইসলাম রিপন, উপজেলা ছাত্রনেতা রাশেদুজ্জামান রাশেদ। উপস্থিত ছিলেন, সারিয়াকান্দি উপজেলা ছাত্রদলের ক্রীড়া সম্পাদক মাফিউল ইসলাম জিহাদ, উপজেলা ছাত্রনেতা শাওন, পৌর ছাত্রনেতা সনি, সারিয়াকান্দি ফাজিল মাদ্রাসা ছাত্রনেতা নাসিম, সারিয়াকান্দি ডিগ্রি কলেজ ছাত্রনেতা জিহাদ ইসলাম, বন্ধন, আরমান আজিজ, মেহেদী, মোরশালিন, মিরাজ সহ আরো অনেকে। সভাপতিত্ব করেন, সারিয়াকান্দি ডিগ্রি কলেজ ছাত্রনেতা অন্তর মিয়া।