1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
ফুলবাড়ী সীমান্তে নারী ও শিশুকে পুশইনের অভিযোগ, শূন্যরেখায় অবস্থান ৮ অক্টোবর ১২তম মৃত্যুবার্ষিকী :  রাষ্ট্র ভাষা মতিন ইতিহাসের উজ্জলতম নক্ষত্র নেত্রকোনার মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড আদালত পাড়ায় তোলপাড় বড় ভাই আজিজল হক, তাহলে মজিবরই ‘আজিজল’ কীভাবে নওগাঁর জয়পুরহাট সীমান্তে সাত জনকে পুশইনের চেষ্টা নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন শাহজাদপুরে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব শিক্ষক দিবস ও আলোচনা সভা  গাইবান্ধায় ৪০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ১ চন্দনাইশ থানা পুলিশের বিশেষ অভিযানে দস্যুতা মামলার ৩ আসামীসহ গ্রেপ্তার ৮জন সাংবাদিক আসাদ সবুজকে হ্যান্ডকাফ পরানোর ঘটনায় এসআই প্রত্যাহার, জামিন শুনানি বুধবার

আওয়ামী লীগ ইস্যুতে সরকারের সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে এনডিপি

  • আপডেট সময় : সোমবার, ১২ মে, ২০২৫
  • ২৩ দেখেছেন

আওয়ামী লীগ ইস্যুতে সরকারের সাম্প্রতিক সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি)। আজ এক যৌথ বিবৃতিতে দলের চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্তজা ও মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা বলেন, “গত ১৬ বছরে আওয়ামী লীগ ও তাদের সহযোগীরা ক্ষমতা ধরে রাখতে গুম, খুন, লুট ও দমন-পীড়নের পথ বেছে নিয়েছে।”

তারা অভিযোগ করেন, এনডিপির প্রতিষ্ঠাতা মহাসচিব সালাউদ্দিন কাদের চৌধুরীসহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে। হেফাজতের শাপলা চত্বরে হত্যাকাণ্ড, বিডিআর বিদ্রোহের নির্মম দমন, সাংবাদিক হত্যাসহ নানা মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় দলটি ফ্যাসিবাদী রূপ নিয়েছিল।

বিবৃতিতে আরও বলা হয়, আওয়ামী লীগ রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে এনডিপিকে নির্বাচন কমিশন থেকে নিবন্ধন না দেওয়ার জন্য সরাসরি হস্তক্ষেপ করেছিল। এ ছাড়া ২০২৪ সালের গণঅভ্যুত্থানে শহীদ আবু সাইদ, মুগ্ধ, ছাত্র ছলের ওয়াসীমসহ হাজারো নেতাকর্মীর নির্মম হত্যাকাণ্ড এবং পঙ্গুত্ববরণ করা নেতাকর্মীদের দুর্দশার কথাও তুলে ধরা হয়।

নেতৃদ্বয় বলেন, “আওয়ামী লীগ নৈতিকভাবে তাদের রাজনীতির অধিকার হারিয়েছে। বর্তমান সরকার যে পদক্ষেপ নিয়েছে তা সময়োচিত এবং গণতন্ত্র প্রতিষ্ঠার পথে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.