1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
রাজস্থলী ৪টি পূজামন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিক্ষকরা মাথা উঁচু করে দাড়াতে না পারলে জাতি হিসেবে আমরা এগোতে পারব না : বিসিবি পরিচালক ‎বকশীগঞ্জে বিজিবির অভিযানে ৯৭১ পিস ভারতীয় কসমেটিকস জব্দ আত্রাই ও রানীনগরে অত্র এলাকার সংসদ সদস্যের নিজস্ব অর্থ য়ানে দুটি পুলিশ বক্সের উদ্বোধন হালুয়াঘাটে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ মিরপুরে পরিবহন মালিকদের সাপ্তাহিক সভা ,নিয়ম-শৃঙ্খলা মেনে যাত্রীসেবা নিশ্চিতের নির্দেশ শিক্ষকদের মর্যাদা ও পেশাগত সুরক্ষার আহ্বানে উজিরপুরে বিশ্ব শিক্ষক দিবস টেকনাফে মাদরাসা ও ওয়াকফ এস্টেটের সাইনবোর্ড উপড়ে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ ভৈরবে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম এমপি

গাজীপুরে চাঁদাবাজি করতে গিয়ে ছাত্রদল- যুবদল নেতাসহ আটক ১০

  • আপডেট সময় : সোমবার, ১২ মে, ২০২৫
  • ২৬ দেখেছেন

মুন্নি আক্তার: গাজীপুর মহানগরীর সদর থানার পোড়াবাড়ী মাষ্টারবাড়ী এলাকায় একটি সমবায় সমিতির ব্যবস্থাপকের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি ও খুন করার হুমকি প্রদানের অভিযোগে ছাত্রদল এবং যুবদলের নেতাসহ ১০ জনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। রোববার দুপুরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, গাজীপুর মহনগর ছাত্রদলের দপ্তর সম্পাদক ও সদর উপজেলার ভাওয়াল গাজীপুর গ্রামের বোরহান উদ্দিন (২৮), মহানগর যুবদলের আহবায়ক সদস্য ও দক্ষিন সালনা এলাকার বাসিন্দা ইসমাইল হোসেন (৪০), মহানগর যুবদলের সদস্য বাওরাইদ এলাকার মকবুল হোসেন (৪৩), ভোলা সদরের ইলিসা গ্রামের মো. জাহাঙ্গীর (৪০), দক্ষিন সালনা এলাকার কবির হোসেন (৩২), বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দেওলি এলাকার শফিকুল ইসলাম (৩৬), ঢাকার রূপনগর এলাকার মহিউদ্দিন (৩০), রংপুরের কোতয়ালি থানার শাহিন ভূইয়া (৩৭), ভোলার বাগার হাওলা এলাকার পলাশ হাওলাদার (৩১) ও নীলফামারি সৈয়দপুর থানার খিয়ারপাড়া এলাকার রেজাউল করিম (৪২)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মহানগরীর পোড়াবাড়ী মাষ্টারবাড়ী হংকং ফিলিং স্টেশনের বিপরীত পাশে সৃজনী ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড নামক সমিতির অফিস রয়েছে। এই সমিতির শাখা ব্যবস্থাপক সোহেল রানা’র কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে তারা। এসময় চাঁদা দিতে অস্বীকার করায় তাকে মেরে ফেলার হুমকি প্রদান করে। এই ঘটনায় তিনি বাদী হয়ে যৌথবাহিনী ও গাজীপুর সদর থানায় অভিযোগ দায়ের করেন। এই অভিযোগের ভিত্তিতে যৌথ বাহিনী অভিযান চালিয়ে পোড়াবাড়ী র‌্যাব ক্যাম্পের আশেপাশের এলাকায় থেকে গাজীপুর মহানগর ছাত্রদলের দপ্তর সম্পাদক বোরহান উদ্দিনসহ ১০ জনকে গ্রেফতার করে। পরে তাদের সদর থানা পুলিশের কাছে হস্তন্তর করা হয়।

এবিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার উপপরিদর্শক (এসআই) কায়সার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চাঁদাবাজির অভিযোগে ১০ জন আটক হয়েছে।

এবিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান পিপিএম জানান, গ্রেফতারকৃত ১০ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.