1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
রাজস্থলী ৪টি পূজামন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিক্ষকরা মাথা উঁচু করে দাড়াতে না পারলে জাতি হিসেবে আমরা এগোতে পারব না : বিসিবি পরিচালক ‎বকশীগঞ্জে বিজিবির অভিযানে ৯৭১ পিস ভারতীয় কসমেটিকস জব্দ আত্রাই ও রানীনগরে অত্র এলাকার সংসদ সদস্যের নিজস্ব অর্থ য়ানে দুটি পুলিশ বক্সের উদ্বোধন হালুয়াঘাটে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ মিরপুরে পরিবহন মালিকদের সাপ্তাহিক সভা ,নিয়ম-শৃঙ্খলা মেনে যাত্রীসেবা নিশ্চিতের নির্দেশ শিক্ষকদের মর্যাদা ও পেশাগত সুরক্ষার আহ্বানে উজিরপুরে বিশ্ব শিক্ষক দিবস টেকনাফে মাদরাসা ও ওয়াকফ এস্টেটের সাইনবোর্ড উপড়ে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ ভৈরবে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম এমপি

সারিয়াকান্দিতে উপজেলা ও পৌর যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে প্রস্তুতি সভা

  • আপডেট সময় : রবিবার, ১১ মে, ২০২৫
  • ৬০ দেখেছেন

মোঃ ফরহাদ হোসেন, সারিয়াকান্দি, বগুড়া প্রতিনিধি: বগুড়ার সারিয়াকান্দিতে উপজেলা ও পৌর যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে আগামী ২৩ ও ২৪ মে রাজশাহী ও রংপুর বিভাগের সমন্বয়ে কৃষি উন্নয়ন, পরিবেশ রক্ষা ও নাগরিক সমস্যা নিয়ে তারুণ্যের ভাবনা এবং তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। ১১ মে রবিবার বিকেলে সারিয়াকান্দি সিনিয়র ফাজিল মাদ্রাসা মাঠে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, বগুড়া জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম, স্বেচ্ছাসেবক দলের সভাপতি সরকার মুকুল, যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম শুভ, যুবদলের সিনিয়র সহ-সভাপতি আতাউর রহমান সম্ভু, যুবদলের সাংগঠনিক সম্পাদক হারুনর রশীদ সুজন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক এম রুবেল আলম, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মাসুদুর রহমান রিবন, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক লুৎফর রহমান, উপজেলা ছাত্রদলের সভাপতি নজরুল ইসলাম নিশান, পৌর ছাত্রদলের সভাপতি আশরাফুল ইসলাম রিপন প্রমুখ। সভায় সভাপতিত্ব করেন, উপজেলা যুবদলের আহবায়ক মহিদুল ইসলাম মুন্সি। সঞ্চালনা করেন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক তারাজুল ইসলাম ফনি ও উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম রাঙ্গা। এছাড়াও জেলা, উপজেলা, পৌর ও ইউনিয়ন নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.