1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
হালুয়াঘাটে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ মিরপুরে পরিবহন মালিকদের সাপ্তাহিক সভা ,নিয়ম-শৃঙ্খলা মেনে যাত্রীসেবা নিশ্চিতের নির্দেশ শিক্ষকদের মর্যাদা ও পেশাগত সুরক্ষার আহ্বানে উজিরপুরে বিশ্ব শিক্ষক দিবস টেকনাফে মাদরাসা ও ওয়াকফ এস্টেটের সাইনবোর্ড উপড়ে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ ভৈরবে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম এমপি মাছ লুটের পর এবার পুরো পুকুর দখলের চেষ্টার অভিযোগ; অসহায় সংখ্যালঘু পরিবার নিসচা ময়মনসিংহ শাখার মাসব্যাপী রোড ক‍্যাম্পেইন ও লিফলেট বিতরণ কোতয়ালী পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাসী ও মাদক কারবারিসহ গ্রেপ্তার ৫ ছাগলে সিমের গাছ খাওয়ায় যুবকের কিল ‍ঘুষিতে বৃদ্ধের মৃত্যুর অভিযোগ

নওগাঁয় বিএনপি নেতার বাড়ি থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার

  • আপডেট সময় : শনিবার, ১০ মে, ২০২৫
  • ৪০ দেখেছেন

রাজশাহী সিটি করর্পোরেশনের সাবেক মেয়র এবং আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এ এইচ এম খায়রুজ্জামান লিটনের সহকারী একান্ত সচিব (এপিএস) আব্দুল ওয়াহেদ খান টিটুকে (৪০) গ্রেপ্তার করেছে ‌পুলিশ। ৯ মে ভোর ৫টার দিকে নওগাঁর বদলগাছী উপজেলার চাকরাইল গ্রামের এক বিএনপি নেতার বাড়ি থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। বিষয়টি বদলগাছী থানা পুলিশের পরিদর্শক (ওসি তদন্ত) সাইফুল ইসলাম নিশ্চিত করেছেন। বদলগাছী থানা পুলিশ সূত্রে জানা যায়, আব্দুল ওয়াহেদ খান টিটু পালিয়ে বদলগাছী উপজেলার চাকরাইল গ্রামের সাগর চৌধুরীর বাড়িতে আশ্রয় নিয়ে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তার বাড়িতে অভিযান চালায়। অভিযান চালিয়ে টিটুকে গ্রেপ্তার করা হয়। সাগর চৌধুরী ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক এবং নওগাঁ জেলা মটর শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতির দায়িত্বে রয়েছেন। গ্রেপ্তার আব্দুল ওয়াহেদ টিটু (৪০) রাজশাহী মহানগর সেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং রাজশাহী সিটি করর্পোরেশনের সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের এপিএস ছিলেন।
বদলগাছী থানা পুলিশের পরিদর্শক (ওসি তদন্ত) সাইফুল ইসলাম বলেন, তার বিরুদ্ধে রাজশাহীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। আদালতে প্রেরণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.