1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
‘গণতান্ত্রিক ব্যবস্থা আল-কুরআন বিরোধী’: প্রেসক্লাবে ইসলামী সমাজের মানববন্ধন থেকে ৩ দফা কর্মসূচি ঘোষণা নারীর হাতে মোবাইল: হালুয়াঘাটে বাড়ছে পরকীয়া ও সংসার ভাঙন, ঝুঁকিতে উঠতি বয়সের শিশুরা ডেঙ্গু প্রতিরোধে বেনাপোলে মশক নিধন অভিযান, সচেতনতার বার্তা পালংখালী ভুবনেশ্বরী গীতা মন্দিরের নতুন ভবন নির্মাণে প্রস্তুতি সভা  নড়াইলে মেম্বারকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ, বিক্ষুব্ধ এলাকাবাসী সীমান্তবর্তী এলাকা হালুয়াঘাটে শীতের আগমনী বার্তা: ঘরে ঘরে পিঠা উৎসব ও পৌষের আমেজ রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সমাজকল্যান সচিবের খুলনায় প্রতিবন্ধীসেবা ও সাহায্য কেন্দ্র পরিদর্শন আদালতের আদেশ অমান্য করে ধামরাইয়ে জমি দখল ও সাইনবোর্ড টাঙানোর অভিযোগ গাজীপুরের কালীগঞ্জে প্রথম পর্যায়ে ১৪৫১ জন পেলেন কৃষক কার্ড

সিংগাইরে গণসংযোগ ও অগ্নিনির্বাপক প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫
  • ২২ দেখেছেন

মানিকগঞ্জের সিংগাইরে গণসংযোগ ও অগ্নিনির্বাপক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সিংগাইর উপজেলা ফায়ার স্টেশনের আয়োজনে উপজেলার বলধারা ইউনিয়নের গোলাইডাঙ্গা বাজারে ব্যবসায়ীদের মধ্যে এই গণসংযোগ ও প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হয়।

উপজেলা ফায়ার স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) মো. মহিবুর রহমানের নেতৃত্বে স্থানীয় ব্যবসায়ীরা গণসংযোগ ও মহড়া প্রদর্শনে অংশ নেন। প্রশিক্ষণের শুরুতে গণসংযোগ করা হয় এবং পরবর্তীতে বাজার ও দোকানদারদের একত্রিত করে ড্রামের ভেতরে চটের বস্তার সাহায্যে তেলের আগুন নির্বাপণের কৌশল দেখানো হয়।

এই প্রশিক্ষণের মাধ্যমে স্থানীয় ব্যবসায়ীরা অগ্নিকাণ্ড প্রতিরোধ ও নিয়ন্ত্রণের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক সম্পর্কে ধারণা লাভ করেন। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা অগ্নিনির্বাপণ পদ্ধতি সম্পর্কে মূল্যবান অভিজ্ঞতা অর্জন করেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.