1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
‘গণতান্ত্রিক ব্যবস্থা আল-কুরআন বিরোধী’: প্রেসক্লাবে ইসলামী সমাজের মানববন্ধন থেকে ৩ দফা কর্মসূচি ঘোষণা নারীর হাতে মোবাইল: হালুয়াঘাটে বাড়ছে পরকীয়া ও সংসার ভাঙন, ঝুঁকিতে উঠতি বয়সের শিশুরা ডেঙ্গু প্রতিরোধে বেনাপোলে মশক নিধন অভিযান, সচেতনতার বার্তা পালংখালী ভুবনেশ্বরী গীতা মন্দিরের নতুন ভবন নির্মাণে প্রস্তুতি সভা  নড়াইলে মেম্বারকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ, বিক্ষুব্ধ এলাকাবাসী সীমান্তবর্তী এলাকা হালুয়াঘাটে শীতের আগমনী বার্তা: ঘরে ঘরে পিঠা উৎসব ও পৌষের আমেজ রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সমাজকল্যান সচিবের খুলনায় প্রতিবন্ধীসেবা ও সাহায্য কেন্দ্র পরিদর্শন আদালতের আদেশ অমান্য করে ধামরাইয়ে জমি দখল ও সাইনবোর্ড টাঙানোর অভিযোগ গাজীপুরের কালীগঞ্জে প্রথম পর্যায়ে ১৪৫১ জন পেলেন কৃষক কার্ড

তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় কাউন্সিল সম্পন্ন ‎‎মনজুরুল করিম সভাপতি, মনোয়ার হোসেন সাধারণ সম্পাদক

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫
  • ৫৯ দেখেছেন

‎
‎‎বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার ২০২৫-২০২৬ সেশনের কেন্দ্রীয় কাউন্সিল ৬ মে,  বাদ এশা কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

‎এতে নির্বাচন কমিশনার হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর সাংগঠনিক সম্পাদক ড. মাওলানা মঈনুল ইসলাম পারভেজ, মাওলানা মাহমুদ হাসান চৌধুরী ফুলতলী।
‎
‎বিদায়ী সভাপতি মাহবুবুর রহমান ফরহাদের সভাপতিত্বে কাউন্সিল অধিবেশনে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ’র প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা নজমুল হুদা খান, তালামীযে ইসলামিয়ার সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা রেদওয়ান আহমদ চৌধুরী।
‎
‎কাউন্সিলে সর্বসম্মতিক্রমে মো. মনজুরুল করিম মহসিনকে সভাপতি, এস এম মনোয়ার হোসেনকে সাধারণ সম্পাদক ও ইমাদ উদ্দিন তালুকদারকে সাংগঠনিক সম্পাদক মনোনীত করে ৩৯ সদস্যবিশিষ্ট কার্যকরী পরিষদ ঘোষণা করা হয়।
‎
‎পরিষদের অন্যান্য দায়িত্বশীলবৃন্দ হলেন- সহ সভাপতি কবির আহমদ, সহ-সাধারণ সম্পাদক সুলাইমান আহমদ চৌধুরী, মারুফ আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক ইকরাম কুতুবী, আহমদ রায়হান ফারহী, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আলী রাব্বি রতন, সহ-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক জামাল আহমদ, মুসলেহ উদ্দিন কাওছার, অর্থ সম্পাদক কুতুব আল ফরহাদ, অফিস সম্পাদক জিল্লুর রহমান, সহ-অফিস সম্পাদক আরিফুল হোসাইন, উবায়দুর রহমান শাহান, প্রশিক্ষণ সম্পাদক শেখ রেদওয়ান হোসেন, সহ-প্রশিক্ষণ সম্পাদক নাসির খাঁন, ছাদেকুর রহমান, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক হুসাইন আহমদ, সহ-শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক আতিকুর রহমান বাপ্পি, শোয়াইব আহমদ, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবু হেনা ইয়াসিন, সহ-তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক সাজু, আব্দুল্লাহ আল মামুন, স্কুল ও কলেজ বিষয়ক সম্পাদক জুবেল আহমদ, সহ-স্কুল ও কলেজ বিষয়ক সম্পাদক হোসাইন আহমদ, সদস্য- আমিমুল ইহসান তাহসিন, এম. শামছ উদ্দিন, রেজাউল করিম, হাবিবুর রহমান, আব্দুস সামাদ, শামসুদ্দিন মামুন, মো. মাহমুদুল হাসান, আরিফ হোসাইন সামাদ, জিবান আহমদ, বুরহান আহমদ, নাজমুল ইসলাম, কাজী আহবাব দস্তগীর, মহসিন আহমদ।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.