1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
মাছ লুটের পর এবার পুরো পুকুর দখলের চেষ্টার অভিযোগ; অসহায় সংখ্যালঘু পরিবার নিসচা ময়মনসিংহ শাখার মাসব্যাপী রোড ক‍্যাম্পেইন ও লিফলেট বিতরণ কোতয়ালী পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাসী ও মাদক কারবারিসহ গ্রেপ্তার ৫ ছাগলে সিমের গাছ খাওয়ায় যুবকের কিল ‍ঘুষিতে বৃদ্ধের মৃত্যুর অভিযোগ সিরাজপুর কালিরগাঁও উচ্চ বিদ্যালয়ে বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ উদযাপন প্রাক্তন শিক্ষকদের প্রতি শ্রদ্ধা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে র‍্যালি ও আলোচনা ব্রাহ্মণবাড়িয়া পৌরসভায় মেয়র পদে সম্ভাব্য প্রার্থী তরিকুল ইসলাম খান রুমা, ভোটারদের কাছে দোয়া কামনা নওগাঁয় মাদক মামলায় দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড মুলাদী উপজেলায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপিত নীলফামারীতে বিশ্ব শিক্ষক দিবস পালিত

আশুলিয়া আওয়ামী লীগ নেতার ভাই খুন লাশ উদ্ধার করেছে পুলিশ!

  • আপডেট সময় : বুধবার, ৭ মে, ২০২৫
  • ৫৫ দেখেছেন

আশুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ও আশুলিয়া পরিষদের ৮নং ওয়ার্ডের মেম্বার রুহুল আমিন মন্ডলের ছোট ভাই রুবেল মন্ডল কে নৃশংসভাবে খুন করেছে দুর্বৃত্তরা,

৭ মে ২০২৫ইং সকালে তাকে এলাকায় দেখা গেলেও তার কিছুক্ষণ পর পার্শ্ববর্তী একটি পুকুরের পাশে তার মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।

পরে লোকজন আশুলিয়া থানা পুলিশে খবর দেন, আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন।

জানা গেছে, রুবেল মন্ডল একজন পোশাক শ্রমিক ছিলেন, অনেক দিন আগে থেকেই তিনি ঢাকার আশুলিয়ায় একটি গার্মেন্টসে কাজ করেন।

পুলিশ জানায়, এই হত্যাকাণ্ডের পেছনে কোনো পূর্বশত্রুতা বা মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার সম্ভাবনা রয়েছে কি না, তা তদন্তাধীন।

আশুলিয়া থানার পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে এবং দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য কাজ করছেন পুলিশসহ গোয়েন্দা সংস্থা।

এব্যাপারে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহরাব আল হোসাইন গণমাধ্যমকে বলেন, আশুলিয়ায় এক যুবককে হত্যা করে লাশ পুকুরের পাশে ফেলে রেখে পালিয়েছে দুর্বৃত্তরা।

এবিষয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছেন। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়া দিন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.