1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
রাজস্থলী ৪টি পূজামন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিক্ষকরা মাথা উঁচু করে দাড়াতে না পারলে জাতি হিসেবে আমরা এগোতে পারব না : বিসিবি পরিচালক ‎বকশীগঞ্জে বিজিবির অভিযানে ৯৭১ পিস ভারতীয় কসমেটিকস জব্দ আত্রাই ও রানীনগরে অত্র এলাকার সংসদ সদস্যের নিজস্ব অর্থ য়ানে দুটি পুলিশ বক্সের উদ্বোধন হালুয়াঘাটে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ মিরপুরে পরিবহন মালিকদের সাপ্তাহিক সভা ,নিয়ম-শৃঙ্খলা মেনে যাত্রীসেবা নিশ্চিতের নির্দেশ শিক্ষকদের মর্যাদা ও পেশাগত সুরক্ষার আহ্বানে উজিরপুরে বিশ্ব শিক্ষক দিবস টেকনাফে মাদরাসা ও ওয়াকফ এস্টেটের সাইনবোর্ড উপড়ে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ ভৈরবে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম এমপি

সুনামগঞ্জের নতুনপাড়ায় হৃদয় বণিক নামে এক যুবকের ছুরিকাঘাতে মমিন মিয়া নামে একজন নিহত,ঘাতক আটক

  • আপডেট সময় : বুধবার, ৭ মে, ২০২৫
  • ২৪ দেখেছেন

সুনাসমগঞ্জ পৌরসভার নতুনপাড়া এলাকায় হৃদয় বণিক(২২) নামে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এই কর্মীর ছুরিকাঘাতে মমিন মিয়া(৫০) নামে এক ব্যাক্তি নিহত হয়েছে। নিহত মমিন মিয়া শহরের নতুন পাড়া এলাকার মৃত সামছুল হকের ছেলে এবং ঘাতক হৃদয় বণিক ও একই এলাকার রবি বণিকের ছেলে।

বিকেল চারটায় এই ছুরিকাঘাতের ঘটনাটি ঘটে। খবর পেয়ে তার স্বজনরা প্রথমে তাকে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিলেও তার অবস্থা গুরুতর হওয়ায় তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণের নির্দেশ দেন। তাকে সিলেট নিয়ে যাওয়ার পর ওসমানী মেডিকেলে তিনি চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৭টায় তিনি মারা যান।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়,ঘাতক হৃদয় বণিক নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি দিপংঙ্কর কান্তি দে”র গ্রুপের একজনকর্মী। সে প্রায়ই দাড়াঁলো ছুরা নিয়ে চলাচল করত বলে জানা যায়।  ঘটনার সময় নতুনপাড়া এলাকায় নিহতের বাসার সামনে দিয়ে হৃদয় বণিক যাওয়ার পথে মমিন মিয়া তাকে দাড়াঁলো অস্ত্র নিয়ে চলাচল করতে বারণ করেন। এতে উভয়ের মধ্যে কথা কাটাাকটির এক পর্যায়ে হৃদয় বণিক তার হাতে থাকা দাড়াঁলো ছুরা দিয়ে মমিনের পেছনে ও সামনে পরপর চারটি স্টেপিং করলে অনেক রক্তখননে তিনি মাটিয়ে লুঠিয়ে পড়েন। স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে জেলা সদর হাসপাতালে এবং পরে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মমিন মিয়ার মৃত্যু হয়। এ ঘটনায় পুলিশ সন্ধ্যা সাড়ে ৭টায় ঘাতক হৃদয় বণিককে নতুনপাড়া নিজ বাসা থেকে আটক করতে সক্ষম হয়।

এ ব্যাপারে সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ আবুল কালাম ঘাতক হৃদয় বণিককে আটকের সত্যতা নিশ্চিত করেছেন। ##

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.