1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
পার্কভিউ হাসপাতালের কর্মীদের আন্দোলন, বিএনপি নেতাকে ঘিরে ‘ভুয়া ভুয়া স্লোগান’, হামলা-মারধর বর্তমান সরকারে মতো প্রবাসীদের নিয়ে কেউ এতটা ভাবেনি: মন্ত্রী আরিফুল হক চৌধুরী ‎রাতের আঁধারে বাংলাদেশ সরকারের ধর্ম মন্ত্রণালয়ের অনুমোদিত ওয়াক্‌ফ স্টেটসের সাইনবোর্ড সরিয়ে নেওয়ার অভিযোগ বিয়ানীবাজারে ২৪ ঘন্টার ব্যবধানে ৩৮শ’ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৪ ছুরিকাঘাতে যুবক খুন- নেপথ্যে মাজার-মসজিদ নিয়ন্ত্রণ নিয়ে পুরনো বিরোধ মাদক ব্যবসায়ী ও সহযোগীদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন ঘোড়াঘাটে খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের মাঠ পরিদর্শনে, মন্ত্রী-প্রতিমন্ত্রী বাকিতে সিগারেট না দেওয়ার জেরে ভয়াবহ হামলা, গুরুতর দগ্ধ ব্যবসায়ী; গ্রেফতার ১ বড়পুকুরিয়া কয়লা খনিতে নিয়োগের দাবিতে শ্রমিকদের মানববন্ধন দিনাজপুরে পুবাইল থেকে গ্রেপ্তার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ইমন হোসেন

বরগুনার আমতলীর চাঞ্চল্যকর হত্যা মামলার ২ আসামীকে গ্রেফতার করেছে র‍্যাব

  • আপডেট সময় : বুধবার, ৭ মে, ২০২৫
  • ৫২ দেখেছেন

বরগুনার আমতলীতে কলাগাছ কাটাকে কেন্দ্র করে চাঞ্চল্যকর হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক ২নং ও ৩নং আসামীকে গ্রেফতার করেছে র‍্যাব। র‌্যাব-৮,সিপিসি-১ ও র‌্যাব-৪, সিপিসি-২ গোপন সংবাদের ভিত্তিতে ৬ই মে রাত সোয়া বারোটায় অভিযান পরিচালনা করে আসামী হাবিব প্যাদা (৫৫), ও মোঃ জিয়া প্যাদাকে ঢাকা জেলার সাভার থানাধীন কলমা এলাকা হতে গ্রেফতার করে।গ্রেফতারকৃত আসামিরা উপজেলার আঠারোগাছিয়া ইউনিয়নের পশ্চিম সোনাখালী গ্রামের মৃত মোঃ মঞ্জু প্যাদার ছেলে।

বাদী ও বিবাদীরা একই এলাকায় বসবাস করে।পূর্ব হতেই জমি সংক্রান্ত বিষয় নিয়া বিবাদীরা বাদীর সাথে অহেতুক বিরোধ করে আসিতেছে। তারই ধারাবাহিকতায় পূর্ব শত্রুতার জের ধরে ঘটনার দিন ভিকটিম মোঃ আলমগীর প্যাদা (৪০) গাজিপুর বাজার শেষে নিজ বাড়িতে আসার সময় পূর্বে থেকে ওৎ পেতে থাকা বিবাদীরা ভিকটিমকে হত্যার জন্য কিল, ঘুষি, লাথি ও লাঠি সোটা দিয়ে সজোরে আঘাত করতে থাকে। গুরুতর আঘাত ও রক্তাক্ত অবস্থায় ভিকটিমের
ডাক চিৎকারে আশেপাশের লোকজন এসে ভিকটিমকে চিকিৎসার জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ভিকটিমকে পরিক্ষা নিরীক্ষা করে গত ১১/০৪/২০২৫ইং তারিখ ১১.১০ ঘটিকায় মৃত ঘোষনা করেন।পরবর্তীতে ভিকটিমের স্ত্রী নাছিমা বেগম (৩১) বাদী হয়ে বরগুনা জেলার আমতলী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। যাহা বরগুনা জেলার আমতলী থানার মামলা নং-১৬, তারিখঃ ১৩/০৪/২০২৫,ধারা-১৪৩/৩৪১/৩০৭/৩২৩/৩০২/১১৪/ ৫০৬(।।)/৩৪ পেনাল কোড।

গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইননানুগ ব্যবস্থা গ্রহনের জন্য ঢাকা জেলার সাভার থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.