1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
নেত্রকোনার মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড আদালত পাড়ায় তোলপাড় বড় ভাই আজিজল হক, তাহলে মজিবরই ‘আজিজল’ কীভাবে নওগাঁর জয়পুরহাট সীমান্তে সাত জনকে পুশইনের চেষ্টা নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন শাহজাদপুরে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব শিক্ষক দিবস ও আলোচনা সভা  গাইবান্ধায় ৪০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ১ চন্দনাইশ থানা পুলিশের বিশেষ অভিযানে দস্যুতা মামলার ৩ আসামীসহ গ্রেপ্তার ৮জন সাংবাদিক আসাদ সবুজকে হ্যান্ডকাফ পরানোর ঘটনায় এসআই প্রত্যাহার, জামিন শুনানি বুধবার শার্শার খাজুরায় ভোরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় কাভার্ডভ্যানের হেলপার নিহত জেএসএসের অভিষেক প্রস্তুতি ও কমিটি গঠন,প্রতিষ্ঠাতা আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া

আশুলিয়ায় ভূমি অফিসে গণশুনানির উদ্যোগ: দালাল-হয়রানি বন্ধে কার্যকর পদক্ষেপ

  • আপডেট সময় : বুধবার, ৭ মে, ২০২৫
  • ১৭৯ দেখেছেন

আশুলিয়া সহকারী কমিশনার ভূমি অফিসে সম্প্রতি গণশুনানির কার্যক্রম শুরু হয়েছে। এ উদ্যোগের মূল লক্ষ্য হলো ভূমি সংক্রান্ত সেবা প্রাপ্তিতে দালালদের অনুপ্রবেশ রোধ এবং সাধারণ মানুষের হয়রানি বন্ধ করা।

আশুলিয়া রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আক্তার বলেন গ্রাহক যাতে বুঝতে পারে কি ভাবে শুনানি হয়।এজন্য সরাসরি শুনানির মাধ্যমে গ্রাহকদের ভূমি সেবা দেওয়া হচ্ছে, স্বচ্ছ ও জনবান্ধব করার জন্য।

এ বিষয়ে আশুলিয়া আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল গাফফার গণশুনানির এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।

তিনি বলেন, “ভূমি অফিসে দালালদের দৌরাত্ম্য সাধারণ মানুষের জন্য ব্যাপক সমস্যা সৃষ্টি করে। গণশুনানির মাধ্যমে সরাসরি মানুষের সমস্যা শোনা ও সমাধান করা গেলে সেবা প্রাপ্তি সহজ হবে।”

স্থানীয় বাসিন্দাদের মতে, ভূমি সংক্রান্ত জটিলতা ও দালালদের কার্যক্রমে অনেকেই ন্যায্য সেবা পেতে বাধার সম্মুখীন হন।

এই গণশুনানির মাধ্যমে ভূমি অফিসের সরাসরি তদারকি বাড়লে সেবার গুণগত মান উন্নয়নের পাশাপাশি জনআস্থাও বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।

সহকারী কমিশনার সাদিয়া আক্তারের লক্ষ্য দুর্নীতিমুক্ত ও স্বচ্ছ প্রশাসন নিশ্চিত করে জনগণকে তাদের প্রাপ্য সেবা দেওয়া। গণশুনানিকে আমরা নিয়মিত প্রক্রিয়ায় রূপান্তর করতে চাই।”

এই উদ্যোগের সফলতা ভূমি ব্যবস্থাপনায় একটি মডেল হিসেবে পরিচিতি পেতে পারে বলে মনে করছেন স্থানীয় প্রশাসন ও সুশীল সমাজ।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.