1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
রাজস্থলী ৪টি পূজামন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিক্ষকরা মাথা উঁচু করে দাড়াতে না পারলে জাতি হিসেবে আমরা এগোতে পারব না : বিসিবি পরিচালক ‎বকশীগঞ্জে বিজিবির অভিযানে ৯৭১ পিস ভারতীয় কসমেটিকস জব্দ আত্রাই ও রানীনগরে অত্র এলাকার সংসদ সদস্যের নিজস্ব অর্থ য়ানে দুটি পুলিশ বক্সের উদ্বোধন হালুয়াঘাটে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ মিরপুরে পরিবহন মালিকদের সাপ্তাহিক সভা ,নিয়ম-শৃঙ্খলা মেনে যাত্রীসেবা নিশ্চিতের নির্দেশ শিক্ষকদের মর্যাদা ও পেশাগত সুরক্ষার আহ্বানে উজিরপুরে বিশ্ব শিক্ষক দিবস টেকনাফে মাদরাসা ও ওয়াকফ এস্টেটের সাইনবোর্ড উপড়ে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ ভৈরবে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম এমপি

শিবির নেতা মোদাচ্ছির জালনোট নিয়ে পুলিশের জালে ধরা

  • আপডেট সময় : রবিবার, ৪ মে, ২০২৫
  • ৩৪ দেখেছেন

রফিকুল ইসলাম সিরাজী,কক্সবাজার প্রতিনিধি : চট্টগ্রামের লোহাগাড়ায় যাত্রীবাহী একটি কারে তল্লাশি চালিয়ে উখিয়া উপজেলা ছাত্রশিবিরের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ মোদ্দাচ্ছিরসহ তিনজন যাত্রীর কাছ থেকে ৩১ হাজার টাকার জাল নোট উদ্ধার করেছে পুলিশ। এসময় জাল নোটসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। ৩ মে বিকাল সাড়ে ৪টার দিকে লোহাগাড়ার চুনতি বনরেঞ্জের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।আককৃতরা হলেন- কক্সবাজারের উখিয়া রাজাপালং নলবুনিয়া পাড়া গ্রামের মৃত শওকত আলীর ছেলে মোহাম্মদ মোদ্দাচ্ছির (২৫), তার বোন খাদিজা বোগম (১৭) এবং রোহিঙ্গা নারী উখিয়া বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের ছলিম উল্লাহর মেয়ে হালিমা আক্তার (১৮)। পুলিশ জানায়, প্রাথমিকভাবে তারা উদ্ধারকৃত জাল টাকাগুলো উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে সংগ্রহ করে বিক্রয়ের জন্য চট্টগ্রাম নিয়ে যাচ্ছিলেন বলে স্বীকার করেছেন। গ্রেপ্তার মোহাম্মদ মোদ্দাচ্ছের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্ট্যাডিজ বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ও উখিয়া উপজেলা ছাত্রশিবিরের সাবেক সাধারণ সম্পাদক। লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রবিউল আলম খান জানান, উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে জাল টাকা পাচার হচ্ছে বলে গোপনে জানতে পেরে অভিযান চালানো হয়। চুনতি এলাকায় মহাসড়কে চেকপোস্ট বসিয়ে ভাড়ায় চালিত কারে যাত্রীদের দেহ তল্লাশি করলে ওই তিনজনের কাছে ৫শ টাকার ৩৬টি এবং ১ হাজার টাকার ১৩টি জালনোট পাওয়া যায়। জানা যায়, সে উখিয়া উপজেলার ছাত্রশিবিরের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন , বর্তমানে সে কোথাও কোন দায়িত্বে নাই। গত ডিসেম্বর থেকে জানুয়ারীর সেটআপে তাকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়।আটককৃতদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে সংশ্লিষ্ট আইনে মামলা করে রবিবার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে বলে থানা সূত্রে জানা যায় ।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.