1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
রাজস্থলী ৪টি পূজামন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিক্ষকরা মাথা উঁচু করে দাড়াতে না পারলে জাতি হিসেবে আমরা এগোতে পারব না : বিসিবি পরিচালক ‎বকশীগঞ্জে বিজিবির অভিযানে ৯৭১ পিস ভারতীয় কসমেটিকস জব্দ আত্রাই ও রানীনগরে অত্র এলাকার সংসদ সদস্যের নিজস্ব অর্থ য়ানে দুটি পুলিশ বক্সের উদ্বোধন হালুয়াঘাটে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ মিরপুরে পরিবহন মালিকদের সাপ্তাহিক সভা ,নিয়ম-শৃঙ্খলা মেনে যাত্রীসেবা নিশ্চিতের নির্দেশ শিক্ষকদের মর্যাদা ও পেশাগত সুরক্ষার আহ্বানে উজিরপুরে বিশ্ব শিক্ষক দিবস টেকনাফে মাদরাসা ও ওয়াকফ এস্টেটের সাইনবোর্ড উপড়ে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ ভৈরবে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম এমপি

ইসলামী আন্দোলন বাংলাদেশ ও এবি পার্টি-দ্বিপাক্ষিক সংলাপে ১১ দফা ঐকমত্য

  • আপডেট সময় : বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
  • ৪৮ দেখেছেন

নিজস্ব প্রতিবেদক: ৩০ এপ্রিল ২০২৫ রোজ বুধবার পুরানা পল্টনস্থ ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে আমার বাংলাদেশ (এবি) পার্টির সঙ্গে দ্বিপাক্ষিক সংলাপ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর, মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম ও এবি পার্টির চেয়ারম্যান, মজিবুর রহমান মঞ্জু’র নেতৃত্বে উক্ত আলোচনায় দুই দলের নেতৃবৃন্দ ১১ দফা বিষয়ে ঐক‍্যমত‍্য পোষণ করেন। এসময় দুই দলের এক‍্যমত‍্য দফাগুলো তুলে ধরে বলেন,
১. আধিপত্যবাদ, সম্প্রসারণবাদ ও সাম্রাজ্যবাদ মুক্ত স্বাধীন সার্বভৌম টেকসই কল্যাণকর বাংলাদেশ রাষ্ট্র গঠনে জাতীয় ঐক্য গড়ে তোলা।
২. দুর্নীতিবাজ, সন্ত্রাসী, খুনি ও টাকা পাচারকারীদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শান্তির ব্যবস্থা করা।
৩. ভোটাধিকারসহ সকল নাগরিক অধিকার ও মানবাধিকার রক্ষায় জাতীয় ঐকমত্য গড়ে তোলা।
৪. প্রয়োজনীয় সংস্কার শেষ করে দ্রুত সময়ের মধ্যে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করা।
৫. দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ এবং আইনশৃঙ্খলা স্বাভাবিক করে নিয়ে আসা।
৬. আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তি দেশ পুনর্গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করা।
৭. আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী শক্তিগুলো একে অপরের বিরুদ্ধে আঘাত করে কথা না বলা।
৮. আগামীতে যাতে আওয়ামী লীগের মতো আর কোন ফ্যাসিবাদী শক্তি ক্ষমতায় আসতে না পারে, সে ব্যাপারে ঐক্যবদ্ধ থাকা।
৯. দেশের স্থায়ী শান্তি ও মানুষের মুক্তির লক্ষ্যে পর্যায়ক্রমে সংবিধানে বিদ্যমান শরিয়াহ্ বিরোধী আইন বাতিল এবং ইসলামসহ সকল ধর্মের প্রতি অবমাননাকর বক্তব্য পরিহার করা, কারও ধর্মীয় অনুভূতিতে আঘাত করে কোন কথা বা বক্তব্য না দেয়া।
১০. প্রশাসনে এখনো বিদ্যমান আওয়ামী ফ্যাসিবাদের দোসরদের দ্রুত অপসারণ করা।

১১. রাজনৈতিক স্থিতিশীলতা কার্যকরী সংসদ ও জনমতের সঠিক প্রতিফলনের লক্ষ্যে জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যানুপাতিক নির্বাচন (PR) পদ্ধতি চালুর লক্ষ্যে ব্যাপক কার্যক্রম গ্রহণ করা।

উক্ত মতবিনিময় ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন এবি পার্টির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, সিনিয়র ভাইস চেয়ারম্যান লেঃ কর্ণেল দিদারুল আলম, যুগ্ম-সাধারণ সম্পাদক ব্যারিস্টার জোবায়ের আহমেদ ভূঁইয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল্লা আল মামুন রানা, যুগ্ম-সাধারণ সম্পাদক ব্যারিস্টার সানী আব্দুল হক, যুগ্ম-সাধারণ সম্পাদক এবিএম খালিদ হাসান, শ‍্যাড এফেয়ার্স বিষয়ক সম্পাদক ব্যারিস্টার আব্বাস ইসলাম খান, সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক গাজী নাসের, সহকারী অর্থ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, সহকারী দপ্তর সম্পাদক স্মরণ চৌধুরী, সহকারী প্রচার সম্পাদক রিপন মাহমুদ ।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.