1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
রাজস্থলী ৪টি পূজামন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিক্ষকরা মাথা উঁচু করে দাড়াতে না পারলে জাতি হিসেবে আমরা এগোতে পারব না : বিসিবি পরিচালক ‎বকশীগঞ্জে বিজিবির অভিযানে ৯৭১ পিস ভারতীয় কসমেটিকস জব্দ আত্রাই ও রানীনগরে অত্র এলাকার সংসদ সদস্যের নিজস্ব অর্থ য়ানে দুটি পুলিশ বক্সের উদ্বোধন হালুয়াঘাটে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ মিরপুরে পরিবহন মালিকদের সাপ্তাহিক সভা ,নিয়ম-শৃঙ্খলা মেনে যাত্রীসেবা নিশ্চিতের নির্দেশ শিক্ষকদের মর্যাদা ও পেশাগত সুরক্ষার আহ্বানে উজিরপুরে বিশ্ব শিক্ষক দিবস টেকনাফে মাদরাসা ও ওয়াকফ এস্টেটের সাইনবোর্ড উপড়ে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ ভৈরবে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম এমপি

কুয়েটে প্রকৌশলী অধিকার আন্দোলনের তিন দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে মানববন্ধন।

  • আপডেট সময় : বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
  • ৩৭ দেখেছেন

মোঃ রবিউল হোসেন খান, খুলনা ব্যুরো: সমস্ত বৈষম্যর অবসান, ষড়যন্ত্র নির্মুল ও তিন দফা অবিলম্বে বাস্তবায়নের লক্ষ্যে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ( কুয়েট) এ প্রকৌশলী অধিকার আন্দোলনের ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়। কুয়েটের সাধারণ শিক্ষার্থীরা এ মানববন্ধনের আয়োজন করে। আজ ৩০ এপ্রিল সকাল সাড়ে ১১ টার দিকে স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারের সামনে অনুষ্ঠিত এ মানববন্ধনে বক্তব্য রাখেন, বিশ্ববিদ্যালয়ের ইইই বিভাগের ২০ ব্যাচের শিক্ষার্থী মোহাম্মদ সায়েম একই বিভাগের ১৯ ব্যাচের শিক্ষার্থী নাজমুস সাকিব, ২০ ব্যাচের শিক্ষার্থী মোহাইমিনুল ইসলাম প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, দেশের ইঞ্জিনিয়ারিং খাতে ৯ম এবং ১০ গ্রেডে চাকুরির ক্ষেত্রে একটি বৈষম্য বিরাজ করছে। এক্ষেত্রে আমরা যারা বিএসসি প্রকৌশলী শিক্ষার্থী এবং বিএসসি ডিগ্রিধারীদের তিন দফা দাবি আদায়ে একটি কর্মসুচি প্রদান করছি।
(১) নবম গ্রেডে নিয়োগের ক্ষেত্রে প্রমোশনের ভিত্তিতে নিয়োগ সম্পুর্নরুপে বাতিল করে শতভাগ মেধা এবং প্রতিযোগীতার মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
(২) দশম গ্রেডের ইঞ্জিনিয়ারিং নিয়োগ পরিক্ষা যেটি ইতিপূর্বে ২০১৩ সাল পর্যন্ত ডিপ্লোমা এবং বিএসসি ইঞ্জিনিয়ারদের জন্য উম্মুক্ত ছিল সেটিকে পুর্নবহাল করতে হবে।
(৩) ইঞ্জিনিয়ার তথা প্রকৌশলী পদবি কেবলমাত্র বিএসসি ইঞ্জিনিয়াররা ব্যাবহার করতে পারবে। আমাদের এ দাবি যৌক্তিক এবং এই দাবি পুরন না হলে দেশের পেশাগত ইঞ্জিনিয়ারিং খাতে ভারসাম্যহীনতা বিরাজ করবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.