1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
মহাসচিব ঈশিতা হাসানকে বরণ ও জাতীয় সাংবাদিক সংস্থার নতুন প্রধান কার্যালয় উদ্বোধন উজিরপুরে সাংবাদিকদের সঙ্গে নবাগত এসিল্যান্ডের মতবিনিময় বান্দরবানে দুদিনব্যাপী বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষজ্ঞ চিকিৎসা সহায়তা ক্যাম্প ও রোগীদের বিনামূল্যে ঔষধ সরবরাহ তথ্য অধিকার নিশ্চিতকরন লক্ষ্যে বনাঢ়্য শোভাযাত্রা রাবিতে সাংবাদিকদের ওপর হামলা, ১৪ ঘণ্টাতেও হয়নি তদন্ত কমিটি দেবহাটায় বিশ্ব শিক্ষক দিবসে বর্ণাঢ্য র‍‍্যালী ও আলোচনা সভা ১০ শতক জমির দখল নিয়ে বিরোধ, জাল কাগজের অভিযোগে ১৮ জনের বিরুদ্ধে চার্জশিট নাচোলে অসহায় ও দুস্থদের মাঝে ১ লাখ ৪০ হাজার টাকার অনুদান বিতরণ শত বছরের জনদুর্ভোগ লাঘবে হারবাংয়ের সড়ক রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে বিপুল পরিমান ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ

সিলেট পরিবেশের আইন অমান্য করে খমতার দাপটে চলছে ঢাকা ব্রিকস নামে অবৈধ ইট ভাটা

  • আপডেট সময় : বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
  • ৭৬ দেখেছেন

সিলেট ব্যুরো: সিলেট গোয়াইনঘাট উপজেলা সালুটিকর সর জমিনে ঘুরে দেখা যায়, অনুমতি ছাড়া অবৈধভাবে চলছে ঢাকা ব্রিকস, নামে ইট ভাটার কার্যক্রম, এ সময় ঢাকা ব্রিকস, এর কর্মরত ম্যানাজার দেলোয়ার হোসেনের,সাথে কথা বললে তিনি দৈনিক ঘোষণা পত্রিকাকে বলেন, আমরা অনেক দিন ধরে ব‍্যবসা করে যাচ্ছি পরিবেশ অধিদপ্তর এখন পর্যন্ত আমাদেরকে, কোন ধরনের কোন অনুমতি  দেননি, আমরা অনুমতির জন্য কাগজপত্র জমা দিয়েছি এখনো কোন ধরনের অনুমতি পাইনি অনুমতি ছাড়া, কি ভাবে চলছে ঢাকা ব্রিকস নামে ইটের ভাটা জানতে চাইলে, আমাদের জানানো হয়, কাগজ জমা দেওয়ার পরে একটি রিসিভ কপি আমাদেরকে দেওয়া হয়,সেই রিসিভ কপি দিয়ে আমরা কার্যক্রম চালিয়ে যাচ্ছি। অথচ পরিবেশ অধিদপ্তর থেকে জানানো হয় ঢাকা ব্রিকস নামে ইটের ভাটা অনেক আগেই অবৈধ ঘোষণা করে বন্ধ করে দেওয়া হয়। খমতার দাপট দেখিয়ে এখনো অবৈধভাবে চালিয়ে যাচ্ছেন, এই ঢাকা ব্রিকস নামে ইটের ভাটা, এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ কৃষকরা, নষ্ট হচ্ছে কৃষি জমি, চলাফেরা করতে নানা ধরনের সমস্যা হচ্ছে  সাধারণ মানুষের।

ঢাকা ব্রিকস এর পরিচালক : মহিউদ্দিন সাহেবের সাথে দৈনিক ঘোষণা পত্রিকার স্টাফ রিপোর্টার কথা বললে তিনি বলেন, এ রকম অবৈধ ইটের ভাটা আরো  অনেকেই আছে ওরা যদি চালাতে পারে, আমি কেন পারব না। তারা যদি চালাতে পারে কোন সমস্যা হয় না। তা হলে তো আমারও হওয়ার কথা না। অনুমতির কথা বললে তিনি, বলেন ওইসব আমাদেরকে বলে লাভ নেই।
পরিবেশ অধিদপ্তরের উপ মহাপরিচালক : সিলেট অঞ্চলের বদরুল সাহেবের সাথে যোগাযোগ, করলে তিনি বলেন অবৈধ কোন ইট ভাটা সিলেট জেলার ভিতরে থাকবে না, আমরা আইন মেনে অবৈধ ইট ভাটার  বিরুদ্ধে অভিযান পরিচালনা করবো যেখানে সেখানে অবৈধ ইটভাটার অনুমতি আমরা দিতে পারি না। যেখানে অবৈধ ইট ভাটা  আছে সেই সব ইট ভাটা আমরা কিছুদিনের মধ্যেই অভিযানের মাধ্যমে বন্ধ করে দেব।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.