1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
‘গণতান্ত্রিক ব্যবস্থা আল-কুরআন বিরোধী’: প্রেসক্লাবে ইসলামী সমাজের মানববন্ধন থেকে ৩ দফা কর্মসূচি ঘোষণা নারীর হাতে মোবাইল: হালুয়াঘাটে বাড়ছে পরকীয়া ও সংসার ভাঙন, ঝুঁকিতে উঠতি বয়সের শিশুরা ডেঙ্গু প্রতিরোধে বেনাপোলে মশক নিধন অভিযান, সচেতনতার বার্তা পালংখালী ভুবনেশ্বরী গীতা মন্দিরের নতুন ভবন নির্মাণে প্রস্তুতি সভা  নড়াইলে মেম্বারকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ, বিক্ষুব্ধ এলাকাবাসী সীমান্তবর্তী এলাকা হালুয়াঘাটে শীতের আগমনী বার্তা: ঘরে ঘরে পিঠা উৎসব ও পৌষের আমেজ রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সমাজকল্যান সচিবের খুলনায় প্রতিবন্ধীসেবা ও সাহায্য কেন্দ্র পরিদর্শন আদালতের আদেশ অমান্য করে ধামরাইয়ে জমি দখল ও সাইনবোর্ড টাঙানোর অভিযোগ গাজীপুরের কালীগঞ্জে প্রথম পর্যায়ে ১৪৫১ জন পেলেন কৃষক কার্ড

কালিগঞ্জে ভাঙ্গনকবলিত বেড়িবাঁধ পরিদর্শনে ইউএনও অনুজা মন্ডল

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
  • ৩১ দেখেছেন

আমজাদ হোসেন, কালীগঞ্জ, সাতক্ষীরা প্রতিনিধি: কালিগঞ্জের বসন্তপুর সীমান্তের বেড়িবাঁধে ভাঙ্গনকবলিত কার্পেটিং সড়ক দুপুরে পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল। বিকেলেই শুরু হয়েছে দ্রুত মেরামতের কাজ শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড। তবে আতঙ্ক কাটেনি বসন্তপুর, গনপতি, শীতলপুর, চর যমুনাসহ বিভিন্ন এলাকার হাজার হাজার বাসিন্দা। সরেজমিন সূত্রে দেখাগেছে, উপজেলার মথুরেশপুর ইউনিয়নের বসন্তপুর সীমান্ত বলরামের চর সংলগ্নে এলাকার রাস্তায় ভাঙ্গন সৃষ্টি হয়েছে। রবিবার (২৭ এপ্রিল) সকালের দিকে রাস্তার পশ্চিম পাশে নদীর সাইটে ৩/৪ ফুট  রাস্তা ভাঙ্গনের সৃষ্টি হয়। ফলে এলাকাবাসি ও পথচারীদের মধ্যে আতঙ্ক বিরাজ করতে থাকে। পোট বসন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যাওয়ার বেড়িবাঁধের রাস্তার তলা দিয়ে একশ্রেণীর ঘের ব্যবসায়ীরা অবৈধভাবে পাইপ  বসানোর ফলে নদীর নোনা পানি ওঠানামা করে। এ কারণেই ভাঙ্গন হয়েছে বলে এলাকাবাসীর ধারণা। রাস্তার ভাঙ্গন সৃষ্টি হওয়ায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে। বিকাল ৪ টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল রাস্তা সরেজমিনে পরিদর্শন করেন এবং ভাঙ্গন রাস্তা ও বেড়িবাঁধ দ্রুত মেরামতের নির্দেশ দেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার  (ভূমি) অমিত কুমার বিশ্বাস, পানি উন্নয়ন বোর্ডের ৫ নম্বর পোল্ডারের এসও রনিত হোসেন মনি, মথুরেশপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, যুগ্ম সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, সাংবাদিক আব্দুল করিম মামুন হাসান, ইশারাত আলী ফজলুল হক ও তারিকুশ শারাফাত, ইউপি সদস্য আরিজুল ইসলাম, সংরক্ষিত মহিলা সদস্য জাহানারা বেগমসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সন্ধ্যাবধি ভেকুসহ জনবল বেড়িবাঁধ সংস্কারে কাজ করছিলে, তবে আতঙ্ক কাটেনি এলাকাবাসীর।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.