1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
‘গণতান্ত্রিক ব্যবস্থা আল-কুরআন বিরোধী’: প্রেসক্লাবে ইসলামী সমাজের মানববন্ধন থেকে ৩ দফা কর্মসূচি ঘোষণা নারীর হাতে মোবাইল: হালুয়াঘাটে বাড়ছে পরকীয়া ও সংসার ভাঙন, ঝুঁকিতে উঠতি বয়সের শিশুরা ডেঙ্গু প্রতিরোধে বেনাপোলে মশক নিধন অভিযান, সচেতনতার বার্তা পালংখালী ভুবনেশ্বরী গীতা মন্দিরের নতুন ভবন নির্মাণে প্রস্তুতি সভা  নড়াইলে মেম্বারকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ, বিক্ষুব্ধ এলাকাবাসী সীমান্তবর্তী এলাকা হালুয়াঘাটে শীতের আগমনী বার্তা: ঘরে ঘরে পিঠা উৎসব ও পৌষের আমেজ রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সমাজকল্যান সচিবের খুলনায় প্রতিবন্ধীসেবা ও সাহায্য কেন্দ্র পরিদর্শন আদালতের আদেশ অমান্য করে ধামরাইয়ে জমি দখল ও সাইনবোর্ড টাঙানোর অভিযোগ গাজীপুরের কালীগঞ্জে প্রথম পর্যায়ে ১৪৫১ জন পেলেন কৃষক কার্ড

উখিয়া উপজেলার ঐতিহ্যবাহী কোর্ট বাজার এর অন্যতম দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান কোর্টবাজার আল ফারুক ইনস্টিটিউট এর বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠান ও অভিবাবক সমাবেশ সম্পন্ন হয়েছে।

  • আপডেট সময় : শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫
  • ১৫৭ দেখেছেন

উখিয়া প্রতিনিধি: ২৬ এপ্রিল ২০২৫ রোজ শনি বার প্রায় তিন শতাধিক অভিবাবক , শিক্ষার্থী ও শিক্ষদের উপস্থিতিতে উক্ত অনুষ্ঠান সকাল ৯ টা থেকে আরম্ভ হয়ে ১২ টা পর্যন্ত চলে। উক্ত অনুষ্ঠানে অত্র প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীরা ইংরেজিতে বক্তব্য,ইসলামী সঙ্গীত ও কবিতা আবৃত্তি উপস্থাপন করে উপস্থিত অভিবাবকদের মুগ্ধ করেন। প্রতিষ্ঠানের প্রিন্সিপল জনাব মুশতাক খোন্দকার জানান অনুষ্ঠানে অভিবাবকদের অভিযোগ ও প্রতিষ্ঠানের উন্নতির জন্য পরামর্শ নেওয়াটায় মূল বিষয় ছিলো। উক্ত অনুষ্ঠানে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থী,বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থী ও হিফজ সম্পন্ন কারী শিক্ষার্থীসহ ৮৫ জনকে পুরষ্কার হাতে তুলে দেওয়া হয়। বছরের শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হওয়ায় অত্র প্রতিষ্ঠানের শিক্ষক জনাব মোহাম্মদ রিদুয়ান’কে সম্মান ক্রেস্ট তুলে দেওয়া হয়।
অত্র অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: উখিয়া ডিগ্রি কলেজের অধ্যাপক জনাব সবুজ শাহরিয়ার ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
সাংবাদিক ফারুক আহমেদ, জনাব আক্তার উদ্দিন কামাল আল আযহারী,গণমাধ্যমকর্মী ও সাবেক ছাত্রনেতা আবদুল্লাহ আল জুবাইর,মাস্টার আব্দুর রহমান,মাওলানা রেজাউল করিম,মাস্টার মঞ্জুর আলম,সিরাজুল ইসলাম রাব্বি সহ প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন : অত্র প্রতিষ্ঠানের সম্মানিত প্রিন্সিপাল ও পরিচালক: জনাব মুশতাক খোন্দকার।
অনুষ্ঠানে অভিভাবকরা প্রতিষ্ঠানের বিভিন্ন বিষয়ে পরামর্শ প্রদান করেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.