1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
রাজস্থলী ৪টি পূজামন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিক্ষকরা মাথা উঁচু করে দাড়াতে না পারলে জাতি হিসেবে আমরা এগোতে পারব না : বিসিবি পরিচালক ‎বকশীগঞ্জে বিজিবির অভিযানে ৯৭১ পিস ভারতীয় কসমেটিকস জব্দ আত্রাই ও রানীনগরে অত্র এলাকার সংসদ সদস্যের নিজস্ব অর্থ য়ানে দুটি পুলিশ বক্সের উদ্বোধন হালুয়াঘাটে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ মিরপুরে পরিবহন মালিকদের সাপ্তাহিক সভা ,নিয়ম-শৃঙ্খলা মেনে যাত্রীসেবা নিশ্চিতের নির্দেশ শিক্ষকদের মর্যাদা ও পেশাগত সুরক্ষার আহ্বানে উজিরপুরে বিশ্ব শিক্ষক দিবস টেকনাফে মাদরাসা ও ওয়াকফ এস্টেটের সাইনবোর্ড উপড়ে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ ভৈরবে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম এমপি

গফরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫
  • ৪০ দেখেছেন

গফরগাঁও, ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের গফরগাঁওয়ে হালিমা খাতুন(২০) নামে এক প্রবাসীর স্ত্রীর লাশ বাবার বাড়ি থেকে উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার(২৪ এপ্রিল) সকালে উপজেলার বারবাড়িয়া ইউনিয়নের বাড়া গ্রাম থেকে মরদেহ উদ্ধার করা হয় ।
নিহতের স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার বাড়া গ্রামের সিরু মিয়ার মেয়ে হালিমা খাতুনের সাথে চরআলগী ইউনিয়নের কুয়েত প্রবাসী শরিফুল ইসলামের(২৩) প্রায় দুই বছর আগে বিয়ে হয়। এই দম্পতির ঘরে আট মাস বয়সের এক কন্যা সন্তান রয়েছে। গত ডিসেম্বর মাসে ছুটিতে দেশে এসে গত ঈদের পর স্ত্রীকে শ্বশুর বাড়িতে রেখে কর্মস্থলে ফিরে যায়। এরপর থেকে হালিমা কন্যা সন্তান নিয়ে বাবার বাড়িতে বসবাস করে আসছিলো।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়, বুধবার দিবাগত রাত আনুমানিক সাড়ে নয়টার দিকে হালিমা মোবাইলে স্বামীর সাথে কথা বলার কিছুক্ষণ পর বসত ঘরের বারান্দায় ‘গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করে’। থানা পুলিশকে ঘটনাটি অবহিত করলে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এ ঘটনায় নিহতের ভাই জহিরুল ইসলাম গফরগাঁও থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন।
গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম বলেন,’খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.