1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
রাজস্থলী ৪টি পূজামন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিক্ষকরা মাথা উঁচু করে দাড়াতে না পারলে জাতি হিসেবে আমরা এগোতে পারব না : বিসিবি পরিচালক ‎বকশীগঞ্জে বিজিবির অভিযানে ৯৭১ পিস ভারতীয় কসমেটিকস জব্দ আত্রাই ও রানীনগরে অত্র এলাকার সংসদ সদস্যের নিজস্ব অর্থ য়ানে দুটি পুলিশ বক্সের উদ্বোধন হালুয়াঘাটে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ মিরপুরে পরিবহন মালিকদের সাপ্তাহিক সভা ,নিয়ম-শৃঙ্খলা মেনে যাত্রীসেবা নিশ্চিতের নির্দেশ শিক্ষকদের মর্যাদা ও পেশাগত সুরক্ষার আহ্বানে উজিরপুরে বিশ্ব শিক্ষক দিবস টেকনাফে মাদরাসা ও ওয়াকফ এস্টেটের সাইনবোর্ড উপড়ে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ ভৈরবে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম এমপি

রাঙামাটিতে শুরু হচ্ছে “বিভাগীয় কমিশনার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট”

  • আপডেট সময় : বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
  • ৬২ দেখেছেন

 মোঃ কামরুল ইসলাম রানা , রাংগামাটি জেলা প্রতিনিধি: চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার উদ্যোগে ১১টি জেলা দলের অংশগ্রহণে আগামী ২৪ এপ্রিল রাঙামাটি মারী স্টেডিয়ামে বর্ণাঢ্য আয়োজনে উদ্বোধনের মাধ্যমে শুরু হচ্ছে বিভাগীয় কমিশনার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৫। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক রাঙামাটি ও বান্দরবান জেলা দল। পরদিন শুক্রবার চট্টগ্রাম জেলা দলের বিপক্ষে লড়বে খাগড়াছড়ি। টুর্নামেন্টের উদ্বোধন করবেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মোহাম্মদ জিয়াউদ্দীন।
এ উপলক্ষ্যে ২২ এপ্রিল চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা (সিজেকেএস) মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানা গেছে। এতে প্রতিযোগিতার নানা তথ্য তুলে ধরেন টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ও অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) শারমিন জাহান এবং সদস্য সচিব শাহনেওয়াজ রিটন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, উদ্বোধনী অনুষ্ঠানে থাকছে পাহাড়ি-বাঙালি সম্প্রীতির নৃত্যসহ বৈচিত্র্যময় সাংস্কৃতিক আয়োজন। টুর্নামেন্টের ফিকশ্চার প্রণয়ন, দলগুলোর জার্সির রং নির্ধারণ ও বাইলজ অনুমোদনসহ যাবতীয় কাজ জেলা প্রশাসক ও তাদের প্রতিনিধিদের উপস্থিতিতে স্বচ্ছতার সঙ্গে করা হয়েছে। জেলা দলগুলোর মধ্যে সমপ্রতিযোগিতা নিশ্চিতে বিদেশি বা অতিথি খেলোয়াড় না রাখার বিধান রাখা হয়েছে।
এতে আরও জানানো হয়, চট্টগ্রাম, কক্সবাজার, তিন পার্বত্য জেলা, ফেনী, নোয়াখালী, কুমিল্লা, লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়া ও চাঁদপুর জেলা দল টুর্নামেন্টে অংশগ্রহণ করবে। ভৌগোলিক ও অংশগ্রহণকারী দলের যাতায়াত ব্যবস্থার বিবেচনায় দলগুলোকে দুটি জোনে ভাগ করা হয়েছে। ‘ক’ জোনে আছে চট্টগ্রাম, কক্সবাজার ও তিন পার্বত্য জেলা এবং ‘খ’ জোনে রয়েছে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী জেলা। ‘ক’ জোনের খেলা রাঙ্গামাটি ও ‘খ’ জোনের খেলা কুমিল্লায় অনুষ্ঠিত হবে। পরে উভয় জোন চ্যাম্পিয়ন দল শিরোপা নির্ধারণী ম্যাচে পরস্পরের মুখোমুখি হবে।
রাঙামাটি জেলা প্রশাসক হাবিব উল্লাহ মারুফ জানান, ভালো মানের খেলোয়ার তোলে আনতে জেলা পর্যায়ের ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে, এতে উদ্বোধনী অনুষ্ঠানে সকল জাতি গোষ্ঠীর অংশগ্রহনে নান্দনিক ডিস প্লে থাকছে। খেলার জন্য মাঠ প্রস্তুত করা হয়েছে।
টুর্নামেন্ট আয়োজনে বিভাগীয় অংশে সহযোগিতা করছেন কমনওয়েলথ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের বাংলাদেশ চ্যাপ্টারের সেক্রেটারি জেনারেল ও ডেইলি পিপল্স ভিউ সম্পাদক ওসমান গণি মনসুর।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাবের অন্তর্বর্তী কমিটির সদস্য সচিব জাহিদুল করিম কচি, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ শাহনওয়াজ, চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য সচিব মো. সিহাব উদ্দিন, সদস্য মোহাম্মদ হাফিজুর রহমান, সৈয়দ আবুল বাশার, চট্টগ্রাম জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি শহীদুল ইসলাম প্রমুখ।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.