1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
রাজস্থলী ৪টি পূজামন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিক্ষকরা মাথা উঁচু করে দাড়াতে না পারলে জাতি হিসেবে আমরা এগোতে পারব না : বিসিবি পরিচালক ‎বকশীগঞ্জে বিজিবির অভিযানে ৯৭১ পিস ভারতীয় কসমেটিকস জব্দ আত্রাই ও রানীনগরে অত্র এলাকার সংসদ সদস্যের নিজস্ব অর্থ য়ানে দুটি পুলিশ বক্সের উদ্বোধন হালুয়াঘাটে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ মিরপুরে পরিবহন মালিকদের সাপ্তাহিক সভা ,নিয়ম-শৃঙ্খলা মেনে যাত্রীসেবা নিশ্চিতের নির্দেশ শিক্ষকদের মর্যাদা ও পেশাগত সুরক্ষার আহ্বানে উজিরপুরে বিশ্ব শিক্ষক দিবস টেকনাফে মাদরাসা ও ওয়াকফ এস্টেটের সাইনবোর্ড উপড়ে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ ভৈরবে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম এমপি

ইউএস-বাংলা মেডিকেল কলেজের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

  • আপডেট সময় : মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫
  • ৩৮ দেখেছেন

মোঃ মাহবুবুর রহমান, নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি: ইউএস-বাংলা মেডিকেল কলেজের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। সকাল ৯টা ৩০ মিনিট থেকে সন্ধ্যা ৬টা ৩০ মিনিট পর্যন্ত দিনব্যাপী রোড র‌্যালি, সেমিনার ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল ডা. আজিজুর রহমান এবং প্রধান বক্তা ছিলেন বিগ্রেডিয়ার জেনারেল অধ্যাপক ডা. সাজ্জাদুর রহমান।
উপাধ্যক্ষ ডা. এনায়েত করিমসহ অন্যান্য বিশিষ্ট চিকিৎসকগণ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “ইউএস-বাংলা মেডিকেল কলেজ ছাত্র-ছাত্রীদের মেধা ও মানবিকতার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং আদর্শ চিকিৎসক তৈরি করতে নিরলসভাবে কাজ করছে।” তিনি আরও উল্লেখ করেন, “ইউএস-বাংলা মেডিকেল হাসপাতাল রূপগঞ্জ ও আশপাশের এলাকার রোগীদের জন্য উন্নতমানের চিকিৎসাসেবা নিশ্চিত করে এ অঞ্চলের মানুষের আস্থার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।” শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তাদের প্রাণবন্ত অংশগ্রহণে কলেজ প্রাঙ্গণ উৎসবমুখর হয়ে ওঠে। অনুষ্ঠানের শেষে প্রতিষ্ঠানের উত্তরোত্তর উন্নতি কামনা করে সমাপ্তি ঘোষণা করা হয়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.