1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
রাজস্থলী ৪টি পূজামন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিক্ষকরা মাথা উঁচু করে দাড়াতে না পারলে জাতি হিসেবে আমরা এগোতে পারব না : বিসিবি পরিচালক ‎বকশীগঞ্জে বিজিবির অভিযানে ৯৭১ পিস ভারতীয় কসমেটিকস জব্দ আত্রাই ও রানীনগরে অত্র এলাকার সংসদ সদস্যের নিজস্ব অর্থ য়ানে দুটি পুলিশ বক্সের উদ্বোধন হালুয়াঘাটে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ মিরপুরে পরিবহন মালিকদের সাপ্তাহিক সভা ,নিয়ম-শৃঙ্খলা মেনে যাত্রীসেবা নিশ্চিতের নির্দেশ শিক্ষকদের মর্যাদা ও পেশাগত সুরক্ষার আহ্বানে উজিরপুরে বিশ্ব শিক্ষক দিবস টেকনাফে মাদরাসা ও ওয়াকফ এস্টেটের সাইনবোর্ড উপড়ে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ ভৈরবে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম এমপি

উখিয়াই দোকানের ভাড়া নিতে গিয়ে ভাড়াটিয়ার হামলায় কলেজ শিক্ষক মোহাম্মদ ইকবাল খুন 

  • আপডেট সময় : মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫
  • ৪৯ দেখেছেন

কক্সবাজার প্রতিবিধি, রফিকুল ইসলাম সিরাজী: জনতার হাতে আটক এক। কক্সবাজারের উখিয়ায় দোকান ভাড়ার টাকা চাইতে গিয়ে ভাড়াটিয়ার হামলায় প্রাণ গেল এক কলেজশিক্ষকের। ২০ এপ্রিল দিবাগত রাত দেড়টার দিকে রাজাপালং ইউনিয়নের ঘিলাতলী এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত ইকবাল (৬০) উখিয়া ডিগ্রি কলেজের শিক্ষক। এই ঘটনায় জড়িত শরিফ প্রকাশ বট্টল (৪৫) নামের একজনকে স্থানীয় জনতা আটক পুলিশে সোপর্দ করেছে।

নিহতের ছেলে নিষান জানান, রাতে তার বাবা ভাড়াটিয়া শরিফের কাছে দোকান ভাড়ার বকেয়া টাকা চাইতে যান। এ সময় দুজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হলে একপর্যায়ে শরিফ তার বাবার গোপনাঙ্গে আঘাত করেন। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন এবং গুরুতর আহত হন।

পরিবারের লোকজন ও এলাকাবাসী দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফ হোসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “দোকান ভাড়াকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে শরিফ ওই শিক্ষকের ওপর হামলা চালায়। আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অভিযুক্তকে আটক করা হয়েছে, প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ চলছে।”

স্থানীয়ভাবে শিক্ষক ইকবালের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে। এলাকাবাসীর দাবি, হামলাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.