1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
মাছ লুটের পর এবার পুরো পুকুর দখলের চেষ্টার অভিযোগ; অসহায় সংখ্যালঘু পরিবার নিসচা ময়মনসিংহ শাখার মাসব্যাপী রোড ক‍্যাম্পেইন ও লিফলেট বিতরণ কোতয়ালী পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাসী ও মাদক কারবারিসহ গ্রেপ্তার ৫ ছাগলে সিমের গাছ খাওয়ায় যুবকের কিল ‍ঘুষিতে বৃদ্ধের মৃত্যুর অভিযোগ সিরাজপুর কালিরগাঁও উচ্চ বিদ্যালয়ে বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ উদযাপন প্রাক্তন শিক্ষকদের প্রতি শ্রদ্ধা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে র‍্যালি ও আলোচনা ব্রাহ্মণবাড়িয়া পৌরসভায় মেয়র পদে সম্ভাব্য প্রার্থী তরিকুল ইসলাম খান রুমা, ভোটারদের কাছে দোয়া কামনা নওগাঁয় মাদক মামলায় দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড মুলাদী উপজেলায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপিত নীলফামারীতে বিশ্ব শিক্ষক দিবস পালিত

গাজীপুরের কাশিমপুরে প্রকাশ্যে মাদক বিক্রির অভিযোগ: প্রশাসনের নিষ্ক্রিয়তা নিয়ে ক্ষোভ

  • আপডেট সময় : সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
  • ১০০ দেখেছেন

শাহাদাৎ হোসেন সরকার: গাজীপুরের কাশিমপুর জিরানী সাথী গার্মেন্টসের পাশে স্বপন মার্কেটের সামনে প্রকাশ্যে মাদক বিক্রির অভিযোগ উঠেছে। স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দাদের দাবি, এই অবৈধ কার্যক্রম প্রশাসনের চোখের সামনেই চলছে, কিন্তু কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না।

মার্কেট মালিক স্বপন মিয়ার ভাষ্য, প্রশাসন ম্যানেজ করেই এসব ব্যবসা চালাচ্ছে এরা আমরা বারবার অভিযোগ করেও কোনো ফল পাইনি। আমরা অসহায়।

স্থানীয় সূত্রে জানা যায়, স্বপন মার্কেট সংলগ্ন এলাকায় রাত-দিন অবাধে ইয়াবা, গাঁজা ও অন্যান্য মাদক বিক্রি হয়। বিক্রেতারা প্রকাশ্যে গ্রাহকদের সাথে লেনদেন করে, যা এলাকার আইনশৃঙ্খলা ও নাগরিক নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছে।

স্থানীয়রা অভিযোগ করেন, মাদক ব্যবসায়ীরা পুলিশ ও প্রশাসনের কিছু অসাধু ব্যক্তির সঙ্গে আঁতাত করে এই কার্যক্রম চালাচ্ছে বলেও জানান তারা।

এখানে শিশু থেকে শুরু করে তরুণরা মাদকের প্রতি আসক্ত হচ্ছে। আমরা দোকানদাররা নিরাপত্তাহীনতায় ভুগছি।

মাদক বিক্রেতাদের হুমকি আর উৎপাতের কারণে ব্যবসা বন্ধের পথে।”* স্থানীয় যুব সমাজও এই সমস্যার সমাধান চেয়ে প্রশাসনের কাছে হস্তক্ষেপ কামনা করছেন।

কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান এই অভিযোগ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে আমরা অবগত নই।

তবে অভিযোগ পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। মাদকবিরোধী অভিযান নিয়মিত চলমান রয়েছে।

তিনি আরও উল্লেখ করেন যে, কোনো অসাধু পুলিশ সদস্য জড়িত থাকলে তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে ।

এবং তৎক্ষণাৎ অভিযান চালিয়ে মাদক বিক্রেতাদের গ্রেফতার করতে হবে।
প্রশাসনের অভ্যন্তরে যারা মাদক চক্রের সাথে জড়িত, তাদের চিহ্নিত করে বিচারের আনা হবে বলেও জানান তিনি ।

গাজীপুরের কাশিমপুরে মাদকের অবাধ বিস্তার ও প্রশাসনের নিষ্ক্রিয়তা নিয়ে স্থানীয়দের ক্ষোভ দিন দিন বাড়ছে।

এই সমস্যার স্থায়ী সমাধান না পেলে এলাকার সামাজিক স্থিতিশীলতা ভেঙে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন সমাজকর্মীরা।

ওসি মনিরুজ্জামানের বক্তব্যে আশ্বস্ত হলেও স্থানীয়রা এখনও কার্যকর পদক্ষেপের অপেক্ষায় ।
স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা বলছেন

প্রশাসনের কঠোর পদক্ষেপ ও জনসচেতনতা তৈরি হলে এলাকায় শান্তি ফিরে আসবে বলে প্রত্যাশা স্থানীয়দের।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.