1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
সিরাজগঞ্জে গ্রামীণ ব্যাংক এর ম্যানেজারের মৃত্যু তিন অডিট কর্মকর্তা থানায় নওগাঁয় মাদকবিরোধী অভিযানে প্রায় এক হাজার লিটার চোলাই মদ জব্দ ​কয়রায় জমি নিয়ে বিরোধের জেরে হামলা কাশিয়ানীতে মধুমতি নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার কানাইঘাটে বিয়ের প্রলোভনে তরুণীর সঙ্গে ১৫ দিন অবস্থানের অভিযোগ আত্রাইয়ে ৩ কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ সোনারগাঁয়ে জামায়াতের ডেঙ্গু সচেতনতা কার্যক্রম উদ্বোধন, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন বাংলাদেশের ভুমি ব্যবস্থাপনা মাপজোক ডিজিটালাইজ করণে জাতীয় পর্যায় রেজিস্ট্রেশন হয়েছে হার্ড-এর আর্থ-সামাজিক উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে দু:স্থ্যদের মাঝে ছাগল বিতরণ ও প্রশিক্ষণ কর্মশালা রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ও শাহজাদপুর থানার যৌথ উদ্যোগে ইভটিজিং ও যৌন হয়রানি প্রতিরোধে র‍্যালি ও আলোচনা সভা

সিলেটের বিশ্বনাথে ছুরিকাঘাতে ফেরিওয়ালা মৃত্যু

  • আপডেট সময় : সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
  • ৫৬ দেখেছেন

আশিকুর রহমান রানা (সিলেট জেলা প্রতিনিধি): সিলেটের বিশ্বনাথে অজ্ঞাতনামা হামলাকারীর ছুরিকাঘাতে নিহত হয়েছেন এক ফেরিওয়ালা। নিহত ব্যক্তির নাম নিপেশ তালুকদার (৪২)। নিপেশ সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার সুনামপুর গ্রামের সানন্দ তালুকদারের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে সিলেট শহরের জালালাবাদ থানার তেমুখিস্থ খালেদ মিয়ার বিল্ডিংয়ের দ্বিতীয় তলায় পরিবার নিয়ে বসবাস করতেন।
২০ এপ্রিল রাতে উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের পীরের বাজার এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় ইউপি সদস্য ফজলুল হক জানান, নিপেশ তালুকদার প্রতিদিন বাইসাইকেলে করে বিভিন্ন বাজারে পান, সুপারি ও সিগারেট ফেরি করে বিক্রি করতেন। রবিবার সন্ধ্যায় মালামাল বিক্রি শেষে পীরের বাজারের পশ্চিম পাশে যাওয়ার পথে অজ্ঞাতনামা কয়েকজন ব্যক্তি তার বুকের বাম পাশে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
রক্তাক্ত অবস্থায় নিপেশ দৌড়ে পীরের বাজারের ব্যবসায়ী আকদ্দুছ আলীর চায়ের দোকানে গিয়ে প্রাণভিক্ষা চান। তবে স্থানীয়রা হাসপাতালে নিতে প্রস্তুতি নেওয়ার আগেই তিনি মারা যান।
খবর পেয়ে রাত ১১টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার (ওসমানীনগর সার্কেল) আশরাফুজ্জামান পিপিএম এবং বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে যান। সুরতহাল শেষে লাশ ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
বিশ্বনাথ থানার ওসি এনামুল হক চৌধুরী বলেন, ‘ঘটনার সত্যতা নিশ্চিত হওয়া গেছে। হত্যাকারীদের শনাক্ত করা সম্ভব হয়নি। অভিযোগের ভিত্তিতে দ্রুত তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনা হবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.