1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
শ্রিম্প হ্যাচারী এসোসিয়েশন অব বাংলাদেশ (সেব) এর খুলনা-সাতক্ষীরা অঞ্চলের মতবিনিময় শার্শায়  ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ঘোড়াশাল-পলাশ সারকারখানা থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার ফাঁসিয়াখালীর ১ নম্বর ওয়ার্ডে জনপ্রিয়তার শীর্ষে ইউপি সদস্য মংমেগ্য মার্মা গোবিন্দগঞ্জে ওয়ারেন্টভুক্ত পলাতক ৪ আসামি গ্রেফতার পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষরযন্ত্রের বিরুদ্ধে শ্রমিক দলের প্রতিবাদ সমাবেশ  বিশ্ব শিক্ষক দিবস: শিক্ষকদের মর্যাদা ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করাই হোক অঙ্গীকার দিন-রাত কালো ধোঁয়া, তীব্র দুর্গন্ধ—কবিরপুরে সিসা কারখানা বন্ধের দাবি এলাকাবাসীর পটুয়াখালী পৌরসভাকে সিটি কর্পোরেশন করতে এমপি আলতাফ হোসেন চৌধুরীর ডিও লেটার কলাগাছিয়ায় মহিষ উদ্ধারকে কেন্দ্র করে ছাত্রদল নেতার অপপ্রচার: উদ্দেশ্যপ্রণোদিতভাবে সাংবাদিকদের ফাঁসানোর অভিযোগ​

নিখোজ ব্যসায়ীকে উদ্ধারের দাবিতে শিরোমনিতে মানববন্ধন।

  • আপডেট সময় : শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
  • ৩৪ দেখেছেন

মোঃ রবিউল হোসেন খান, খুলনা ব্যুরো: খুলনায় শিরোমনি কেডিএ মার্কেটের সম্প্রতি নিখোজ হওয়া ব্যবসায়ী মো: আনোয়ার হোসেনকে অবিলম্বে খুজে বের করার দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ ১৯ এপ্রিল বেলা ১১ টায় শিরোমনি শহীদ মিনারের সামনে খুলনা – যশোর মহাসড়কে এ কর্মসুচি অনুষ্ঠিত হয়। কেডিএ মার্কেটের ব্যবসায়ী শেখ রবিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন ও সমাবেশে বক্তব্য রাখেন, নিখোজ আনোয়ার হোসেনের দুই ছেলে আবু সাঈদ ও সিয়াম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ব্যবসায়ী ইফতেখাইরুল আলম বাপ্পী, শেখ জাকির হোসেন, এস এম ইলিয়াস কাঞ্চন, হোসেন, মো: আইয়ুব আলী, মুরাদ হোসেন, মোহাম্মদ রইস,মোহাম্মদ পলাশ, মোহাম্মদ জুয়েল, বিল্লাল মল্লিক, জাকির হোসেন, শেখ জাহিদ হোসেন, শেখ আনসার আলী, ইয়াসিন মোড়ল, আসাদুল ইসলাম, দিদার হোসেন, রিয়াদ, লোকমান হোসেন, ইতি, টুটুল, শামসুদ্দিন, মো: হাবিবুর রহমান মিন্টু,মো: শরিফুল ইসলাম রাফসান, আবু তালেব সোনিয়া,পিয়াস সহ অন্যান্য ব্যবসায়ীবৃন্দ। মানববন্ধন ও সমাবেশে ব্যবসায়ীরা ব্যবসায়ী আনোয়ার হোসেনকে খুজে বের করার আহবান জানান। অন্যথায় কঠোর কর্মসুচি ঘোষণা করা হবে বলে হুশিয়ারি দেন।শিরোমনি কেডিএ বাজারের সকল ব্যবসায়ীগন এ মানববন্ধন ও সমাবেশের আয়োজন করে। প্রসঙ্গত, মঙ্গলবার ১৫ এপ্রিল দুপুরে শিরোমনি কেডিএ মার্কেটের চশমা ও ঘড়ির দোকান ব্যবসায়ী মো: আনোয়ার হোসেন দোকানের মালামাল কিনতে খুলনা যায়। এর পর থেকে তার আর সন্ধান মেলেনি। পরিবারের পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি করা হয়। দীর্ঘ চারদিন অতিবাহিত হলেও পুলিশ এখনোও পর্যন্ত তার কোন সন্ধান দিতে পারেনি।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.