1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
‘গণতান্ত্রিক ব্যবস্থা আল-কুরআন বিরোধী’: প্রেসক্লাবে ইসলামী সমাজের মানববন্ধন থেকে ৩ দফা কর্মসূচি ঘোষণা নারীর হাতে মোবাইল: হালুয়াঘাটে বাড়ছে পরকীয়া ও সংসার ভাঙন, ঝুঁকিতে উঠতি বয়সের শিশুরা ডেঙ্গু প্রতিরোধে বেনাপোলে মশক নিধন অভিযান, সচেতনতার বার্তা পালংখালী ভুবনেশ্বরী গীতা মন্দিরের নতুন ভবন নির্মাণে প্রস্তুতি সভা  নড়াইলে মেম্বারকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ, বিক্ষুব্ধ এলাকাবাসী সীমান্তবর্তী এলাকা হালুয়াঘাটে শীতের আগমনী বার্তা: ঘরে ঘরে পিঠা উৎসব ও পৌষের আমেজ রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সমাজকল্যান সচিবের খুলনায় প্রতিবন্ধীসেবা ও সাহায্য কেন্দ্র পরিদর্শন আদালতের আদেশ অমান্য করে ধামরাইয়ে জমি দখল ও সাইনবোর্ড টাঙানোর অভিযোগ গাজীপুরের কালীগঞ্জে প্রথম পর্যায়ে ১৪৫১ জন পেলেন কৃষক কার্ড

ডুমুরিয়া অজ্ঞাত নারীর অর্ধদগ্ধ লাশ উদ্ধার

  • আপডেট সময় : শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
  • ৩৫ দেখেছেন

মোঃ রবিউল হোসেন খান, খুলনা ব্যুরো : খুলনার ডুমুরিয়া অজ্ঞাত এক নারীর অর্ধদগ্ধ মৃত দেহ উদ্ধার করেছে পুলিশ। ১৮ এপ্রিল সকাল সাড়ে ১০ টার দিকে অজ্ঞাত ঔই নারীর মরদেহ ডুমুরিয়া উপজেলার কাঠালতলা স্কুলের পেছন থেকে উদ্ধার করা হয়। এর আগে স্থানীয়রা অর্ধ পোড়ানো মরদেহ দেখে পুলিশকে খবর দেয়। মৃতদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদ রানা বলেন, উপজলার কাঠালতলা স্কুলের পেছনে অজ্ঞাত এক নারীর লাশ অর্ধপোড়ানো অবস্থায় দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পুলিশ এসে আলামত সংগ্রহের চেষ্টা করে। ঔই নারীর পরিচয় শনাক্তের জন্য সিআইডি, জেলা গোয়েন্দা পুলিশ, থানা পুলিশ সহ আইন শৃংখলা বাহিনীর সদস্যরা কাজ করছেন। লাশ শনাক্তের জন্য স্থানীয়দের দেখানো হয়েছে। কিন্তু তারা কেউ ঔই নারীর মরদেহ শনাক্ত করতে পারেননি। তার মুখের আকার বোঝা যাচ্ছে না। সুরোতহাল রিপোর্ট প্রস্তুতি শেষে মরদেহ ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তবে অন্য কোথাও হত্যা করে লাশ গুম করার উদ্দেশ্যে এখানে এনে পুড়িয়ে ফেলার চেষ্টা করা হয়েছে বলে ওসি জানান।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.