1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
রাজস্থলী ৪টি পূজামন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিক্ষকরা মাথা উঁচু করে দাড়াতে না পারলে জাতি হিসেবে আমরা এগোতে পারব না : বিসিবি পরিচালক ‎বকশীগঞ্জে বিজিবির অভিযানে ৯৭১ পিস ভারতীয় কসমেটিকস জব্দ আত্রাই ও রানীনগরে অত্র এলাকার সংসদ সদস্যের নিজস্ব অর্থ য়ানে দুটি পুলিশ বক্সের উদ্বোধন হালুয়াঘাটে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ মিরপুরে পরিবহন মালিকদের সাপ্তাহিক সভা ,নিয়ম-শৃঙ্খলা মেনে যাত্রীসেবা নিশ্চিতের নির্দেশ শিক্ষকদের মর্যাদা ও পেশাগত সুরক্ষার আহ্বানে উজিরপুরে বিশ্ব শিক্ষক দিবস টেকনাফে মাদরাসা ও ওয়াকফ এস্টেটের সাইনবোর্ড উপড়ে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ ভৈরবে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম এমপি

তালতলীতে পুকুরে গোসল করতে গিয়ে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

  • আপডেট সময় : বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫
  • ১১৫ দেখেছেন

মল্লিক জামাল: বরগুনার তালতলীতে পুকুরে গোসল করতে গিয়ে মরিয়ম আক্তার (১১) নামে শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার (১৬ এপ্রিল) সকাল ৮ টার দিকে উপজেলার শারীকখালী ইউনিয়নের নলবুনিয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মরিয়ম একই এলাকার মো. ফারুক আকনের মেয়ে ও নলবুনিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।
জানা গেছে, মরিয়ম আজ সকাল ৮ টার দিকে স্কুলে যাওয়ার জন্য সহপাঠী ফুফু মিম আক্তারকে নিয়ে তার বাড়ির পুকরে গোসল করতে যায়। এসময় মরিয়ম পাকা পুকুর ঘাট থেকে পিছিলে পুকুরে পড়ে যায়। সে সাঁতার না জানায় পানিতে ডুবে যায়। এসময় তার সাথে থাকা সহপাঠী মিম চিৎকার শুরু করে। পরে পরিবারের লোকজন এসে খোঁজাখুঁজি শুরু করলে এক পর্যায়ে পুকুরের পানিতে মরিয়মকে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করে পাশ্ববর্তী আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মরিয়মের বাবা মো. ফারুক আকন বলেন, সকালে আমার মেয়ে স্কুলে যাওয়ার জন্য পুকুরে গোসল করতে যায়। এ সময় পা পিছলে পানিতে ডুবে যাওয়ায় মৃত্যু হয়েছে। মরিয়ম সাঁতার জানত না।
আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডা. রোকনুজ্জামান বলেন, মরিয়মকে হাসপাতালে নিয়ে আসার আগেই মৃত হয়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.