1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
‘গণতান্ত্রিক ব্যবস্থা আল-কুরআন বিরোধী’: প্রেসক্লাবে ইসলামী সমাজের মানববন্ধন থেকে ৩ দফা কর্মসূচি ঘোষণা নারীর হাতে মোবাইল: হালুয়াঘাটে বাড়ছে পরকীয়া ও সংসার ভাঙন, ঝুঁকিতে উঠতি বয়সের শিশুরা ডেঙ্গু প্রতিরোধে বেনাপোলে মশক নিধন অভিযান, সচেতনতার বার্তা পালংখালী ভুবনেশ্বরী গীতা মন্দিরের নতুন ভবন নির্মাণে প্রস্তুতি সভা  নড়াইলে মেম্বারকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ, বিক্ষুব্ধ এলাকাবাসী সীমান্তবর্তী এলাকা হালুয়াঘাটে শীতের আগমনী বার্তা: ঘরে ঘরে পিঠা উৎসব ও পৌষের আমেজ রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সমাজকল্যান সচিবের খুলনায় প্রতিবন্ধীসেবা ও সাহায্য কেন্দ্র পরিদর্শন আদালতের আদেশ অমান্য করে ধামরাইয়ে জমি দখল ও সাইনবোর্ড টাঙানোর অভিযোগ গাজীপুরের কালীগঞ্জে প্রথম পর্যায়ে ১৪৫১ জন পেলেন কৃষক কার্ড

আন্দার মানিক আরিফ মাহমুদের করাতলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫
  • ৭৫ দেখেছেন

নিজস্ব প্রতিবেদক: বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাট থানাধীন আন্দার মানিক ইউনিয়ন কৃষক দলের সভাপতি আরিফ মাহমুদ রতন এর করাত কলে আগুন লাগিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা,
আরিফ মাহমুদ রতন জানান সোমবার রাত আনুমানিক ১-৩০ মিনিটে মিলের পাশের বাড়ির জাকির হোসেন আমার বাড়ি গিয়ে জানান,মিলে আগুন লেগেছে। তাৎক্ষণিকভাবে পার্শ্ববর্তী উপজেলা হিজলা ফায়ার সার্ভিস কে মুঠোফোনে অবহিত করি, তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।তিনি আরো জানান আমার প্রায় পাঁচ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।
আরিফ মাহমুদ রতন বলেন গত একবছর আগেও আমার মিলে আগুন লাগিয়ে পুড়িয়ে দিয়েছিল দুর্বৃত্তরা। তখন আমি কাজির হাট থানায় উপস্থিত হয়ে একটি অভিযোগ দায়ের করেছিলাম কিন্তু পুলিশ কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ না নেওয়ায়। দুর্বৃত্তরা আবার ও আমার মিলে আগুন লাগিয়ে পুড়িয়ে দিয়েছে। রতন বলেন আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল।আমি আশা করি পুলিশ এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করবেন। কাজির হাট থানা অফিসার্স ইনচার্জ মোঃ মিজানুর রহমান বলেন ভুক্তভোগী আরিফ মাহমুদ রতন একটি অভিযোগ দায়ের করেছেন, অভিযোগ এর ভিত্তিতে পুলিশ এই ন্যাক্কারজনক ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.