1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
শ্রিম্প হ্যাচারী এসোসিয়েশন অব বাংলাদেশ (সেব) এর খুলনা-সাতক্ষীরা অঞ্চলের মতবিনিময় শার্শায়  ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ঘোড়াশাল-পলাশ সারকারখানা থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার ফাঁসিয়াখালীর ১ নম্বর ওয়ার্ডে জনপ্রিয়তার শীর্ষে ইউপি সদস্য মংমেগ্য মার্মা গোবিন্দগঞ্জে ওয়ারেন্টভুক্ত পলাতক ৪ আসামি গ্রেফতার পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষরযন্ত্রের বিরুদ্ধে শ্রমিক দলের প্রতিবাদ সমাবেশ  বিশ্ব শিক্ষক দিবস: শিক্ষকদের মর্যাদা ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করাই হোক অঙ্গীকার দিন-রাত কালো ধোঁয়া, তীব্র দুর্গন্ধ—কবিরপুরে সিসা কারখানা বন্ধের দাবি এলাকাবাসীর পটুয়াখালী পৌরসভাকে সিটি কর্পোরেশন করতে এমপি আলতাফ হোসেন চৌধুরীর ডিও লেটার কলাগাছিয়ায় মহিষ উদ্ধারকে কেন্দ্র করে ছাত্রদল নেতার অপপ্রচার: উদ্দেশ্যপ্রণোদিতভাবে সাংবাদিকদের ফাঁসানোর অভিযোগ​

যে নেতা পালিয়ে যায় সে নেতা আর ফিরে আসে না, হাসিনা আসবে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে,,, কর্মী সমাবেশে বিএনপি নেতা সেলিমুজ্জামান সেলিম

  • আপডেট সময় : সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫
  • ৪১ দেখেছেন

কাইয়ূম শরীফ, মুকসুদপুর: যে নেতা পালিয়ে যায় সে নেতা আর ফিরে আসে না, হাসিনা আসবে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে, গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার পশারগাতী ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি নেতা সেলিমুজ্জামান সেলিম এ কথা বলেন। তিনি আরো বলেন মুকসুদপুরের সাধারণ মানুষ যদি ঐক্যবদ্ধ থাকে তাহেল আর কোন ডেবিল, আর কোন আওয়ামী ফ্যাসিস্ট এদেশে মাথা তুলে দাঁড়াতে পারবে না।

সোমবার (১৪ এপ্রিল) বিকালে পশারগাতী ইউনিয়ন পরিষদ সংলগ্ন মাঠে পশারগাতী ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশ ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার পশারগাতী ইউনিয়ন বিএনপি আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, পশারগাতী ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মোঃ মোতাচ্ছোর কাজীর সঞ্চালনায় এবং সভাপতি মোঃ শাহজাহান খানের সভাপতিত্বে
কর্মী সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারিকুল ইসলাম রাজু সাধারণ সম্পাদক মুকসুদপুর উপজেলা বিএনপি, সিনিয়র সহসভাপতি সোহরাব শেখ, সহসভাপতি আউয়াল ফকির, মোঃ বদিরুজ্জামান খান বিল্টু, মোঃ রবিউল ইসলাম , মোঃ আলী মোল্লা, চিন্তা হরণ মন্ডল সাংগঠনিক সম্পাদক সাইদুর ইসলাম সাইদ, যুগ্ম সম্পাদক নিয়ামুল হাসান মনির, আব্দু হক, দপ্তর সম্পাদক আব্দুল কাইয়ূম শরীফ, পৌর বিএনপির সভাপতি আবুল বাশার সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, পশারগাতী ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি অলিয়ার রহমান, সহ সভাপতি হারুন-আর-রশিদ, সাংগঠনিক সম্পাদক রাজিব মিয়াসহ বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.