1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
রাজস্থলী ৪টি পূজামন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিক্ষকরা মাথা উঁচু করে দাড়াতে না পারলে জাতি হিসেবে আমরা এগোতে পারব না : বিসিবি পরিচালক ‎বকশীগঞ্জে বিজিবির অভিযানে ৯৭১ পিস ভারতীয় কসমেটিকস জব্দ আত্রাই ও রানীনগরে অত্র এলাকার সংসদ সদস্যের নিজস্ব অর্থ য়ানে দুটি পুলিশ বক্সের উদ্বোধন হালুয়াঘাটে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ মিরপুরে পরিবহন মালিকদের সাপ্তাহিক সভা ,নিয়ম-শৃঙ্খলা মেনে যাত্রীসেবা নিশ্চিতের নির্দেশ শিক্ষকদের মর্যাদা ও পেশাগত সুরক্ষার আহ্বানে উজিরপুরে বিশ্ব শিক্ষক দিবস টেকনাফে মাদরাসা ও ওয়াকফ এস্টেটের সাইনবোর্ড উপড়ে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ ভৈরবে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম এমপি

মশক নিধন তদারকি কমিটি ১২ নং ওয়ার্ড এর উদ্যোগে ক্রাশ প্রগ্রামের উদ্ধোধন।

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫
  • ৯৯ দেখেছেন

মোঃ রবিউল হোসেন খান, খুলনা ব্যুরো: খুলনা সিটি কর্পোরেশন পরিচালিত নিয়মিত মশক নিধন কার্যক্রমের অংশ হিসেবে নগরীর ১২ নং ওয়ার্ডে মশক নিধন কার্যক্রমের উদ্ধোধন করা হয়েছে। আজ ২৭ মার্চ দুপুর ৩ টায় ১২ নং ওয়ার্ড মশক নিধন কমিটি এ কার্যক্রমের উদ্ধোধন করেন। এসময় কমিটির সদস্যরা বলেন, অতি সম্রতি খুলনা মহানগর জুড়ে মশার বিস্তারে নগরবাসী অতিষ্ঠ। মশার বিস্তারে দিনে কিংবা রাতে নগরবাসীকে সবসময় মশারি টাঙ্গিয়ে কিংবা ধুপ বা কয়েল ঝালিয় ঘুমাতে হয়। এ মশার প্রকোপ থেকে ওয়ার্ডবাসীকে কিছুটা হলেও সস্তির অংশ হিসেবে খুলনা সিটি করপোরেশনের নির্দেশে এ মশক নিধন কার্যক্রম ফগার মেশিন দিয়ে ওয়ার্ড অফিসের সামনে ড্রেনে ওষুধ ছিটিয়ে এ কার্যক্রমের উদ্ধোধন করা হয়। ওয়ার্ডের ড্রেন,ডোবা,নালা, জলাশয়, ময়লারস্তুপ, ঝোপঝাড়ে বেশি বেশি ঔষুধ ছিটানোর পরামর্শ প্রদান করা হয়। পাশাপাশি ওয়ার্ডবাসীকে মশক নিধনে সচেতনতার পরামর্শ দেওয়া হয়। এসময় সদস্যরা আরো বলেন, কেসিসির প্রশাসক বলেছেন, ক্রাশ প্রগ্রামে নিয়োজিত কোন কর্মি দায়িত্বে বা তার কর্মে অবহেলা করলে কিংবা ওয়ার্ডবাসী তাদের কর্তব্য অবহেলার রিপোর্ট কমিটিকে করলে তাদের বিরুদ্ধে সিটি কর্পোরেশন প্রশাসনিক ব্যাবস্থা গ্রহণ করবে। এসময় মশক নিধন তদারকি ১২ নং ওয়ার্ড কমিটির খুলনা সিটি কর্পোরেশনের নিয়োজিত দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা মো: জিয়াউর রহমান, ছাত্র প্রতিনিধি মো: আরিফুর রহমান, কারিতাসের আসাফুর রহমান গাজী, ওয়াল্ড ভিশনের মৃন্ময়ী মন্ডল, নাগরিক ফোরামের ইকবাল হোসেন, সাংবাদিক মো: রবিউল হোসেন খান, ওয়ার্ড সচিব বেল্লাল হোসেন, আব্দুল্লাহেল বাকী, শিক্ষক প্রতিনিধি মাওলানা মাসুম বিল্লাহ, বায়তুল ফালাহ জামে মসজিদের পেশ ইমাম খতিব মুফতি এবাদুর রহমান, ওবাট এনজিও পরিচালক হুমায়ুন কবীর,মো: জহিরুল হক, মো: এজাজ আহম্মেদ, শেখ ফরিদ আহম্মেদ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.