1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
‘গণতান্ত্রিক ব্যবস্থা আল-কুরআন বিরোধী’: প্রেসক্লাবে ইসলামী সমাজের মানববন্ধন থেকে ৩ দফা কর্মসূচি ঘোষণা নারীর হাতে মোবাইল: হালুয়াঘাটে বাড়ছে পরকীয়া ও সংসার ভাঙন, ঝুঁকিতে উঠতি বয়সের শিশুরা ডেঙ্গু প্রতিরোধে বেনাপোলে মশক নিধন অভিযান, সচেতনতার বার্তা পালংখালী ভুবনেশ্বরী গীতা মন্দিরের নতুন ভবন নির্মাণে প্রস্তুতি সভা  নড়াইলে মেম্বারকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ, বিক্ষুব্ধ এলাকাবাসী সীমান্তবর্তী এলাকা হালুয়াঘাটে শীতের আগমনী বার্তা: ঘরে ঘরে পিঠা উৎসব ও পৌষের আমেজ রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সমাজকল্যান সচিবের খুলনায় প্রতিবন্ধীসেবা ও সাহায্য কেন্দ্র পরিদর্শন আদালতের আদেশ অমান্য করে ধামরাইয়ে জমি দখল ও সাইনবোর্ড টাঙানোর অভিযোগ গাজীপুরের কালীগঞ্জে প্রথম পর্যায়ে ১৪৫১ জন পেলেন কৃষক কার্ড

খালেক ও তার স্ত্রীর পাচ ব্যাংকের ৮ কোটি টাকা ফ্রিজ।

  • আপডেট সময় : সোমবার, ২৪ মার্চ, ২০২৫
  • ৬৯ দেখেছেন

মোঃ রবিউল হোসেন খান, খুলনা ব্যুরো: খুলনা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র তালুকদার আব্দুল খালেক ও তার স্ত্রী বাগেরহাট – ৩ ( মোংলা ও রামপাল) আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুন নাহারের ৫ টি ব্যাংকের হিসাব অবরুদ্ধ ( ফিজ) করা হয়েছে। ৫ টি ব্যাংক হিসাব, এফডিআর ও সঞ্চয়পত্র মিলিয়ে প্রায় ৮ কোটি ১০ লাখ টাকা অবরুদ্ধ করা হয়। দুর্নীতি দমন কমিশনের ( দুদক) আবেদনের প্রেক্ষিতে খুলনা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো: শরীফ হোসেন হায়দার এ আদেশ দেন। আজ ২৪ মার্চ দুদক খুলনা কার্যালয়ের উপ পরিচালক মো: আবদুল ওয়াদুদ এ তথ্য নিশ্চিত করেছেন। দুদক সুত্রে জানাগেছে, দুদকের প্রাথমিক অনুসন্ধান শেষে সোমবার খুলনা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র তালুকদার আব্দুল খালেক ও তার স্ত্রী বাগেরহাট – ৩ ( মোংলা – রামপাল) আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুন নাহারের ব্যাংক হিসাব অবরুদ্ধের জন্য খুলনা মহানগর দায়রা জজ আদালতে আবেদন করে দুদক। দুদকের আবেদনের প্রেক্ষিতে আদালতের বিচারক তাদের আইএফআইসি ব্যাংক, এনসিসি ব্যাংক, ব্যাসিক ব্যাংক, অগ্রনী ব্যাংক ও স্টান্ডার্ড চার্টার ব্যাংক হিসাব, এফডিআর ও সঞ্চয়পত্র ৮ কোটি ১০ লাখ টাকা অবরুদ্ধ করার আদেশ দেন। এরমধ্যে আইএফআইসি ব্যাংক খুলনা ব্রাঞ্চে ৫ কোটি টাকার হিসাব পাওয়া গেছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.