1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
রাজস্থলী ৪টি পূজামন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিক্ষকরা মাথা উঁচু করে দাড়াতে না পারলে জাতি হিসেবে আমরা এগোতে পারব না : বিসিবি পরিচালক ‎বকশীগঞ্জে বিজিবির অভিযানে ৯৭১ পিস ভারতীয় কসমেটিকস জব্দ আত্রাই ও রানীনগরে অত্র এলাকার সংসদ সদস্যের নিজস্ব অর্থ য়ানে দুটি পুলিশ বক্সের উদ্বোধন হালুয়াঘাটে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ মিরপুরে পরিবহন মালিকদের সাপ্তাহিক সভা ,নিয়ম-শৃঙ্খলা মেনে যাত্রীসেবা নিশ্চিতের নির্দেশ শিক্ষকদের মর্যাদা ও পেশাগত সুরক্ষার আহ্বানে উজিরপুরে বিশ্ব শিক্ষক দিবস টেকনাফে মাদরাসা ও ওয়াকফ এস্টেটের সাইনবোর্ড উপড়ে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ ভৈরবে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম এমপি

পীরগঞ্জ বৈরচুনা সীমান্তে বিজিবি কর্তৃক ভারতীয় ফেন্সিডিলসহ আসামী আটক।

  • আপডেট সময় : সোমবার, ২৪ মার্চ, ২০২৫
  • ৮৭ দেখেছেন

মোঃ আইয়ুব আনছারী ভ্রাম্যমাণ প্রতিনিধি: বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে প্রত্যন্ত সীমান্ত এলাকায় বসবাসরত স্থানীয় জনসাধারণের জানমাল ও নিরাপত্তা নিশ্চিতসহ সীমান্ত রক্ষা, চোরাচালান প্রতিরোধ, মাদক, মানব ও অস্ত্র পাচার প্রতিরোধ এবং আন্তঃ সীমান্ত অপরাধ দমনে প্রশংসনীয়ভাবে সফলতার সাথে দায়িত্ব পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় গত ২৩ মার্চ ২০২৫ তারিখ আনুমানিক ২০০০ ঘটিকায় দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধীনস্থ বৈরচুনা বিওপি এর দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত মেইন পিলার ৩৩৭ হতে আনুমানিক ১.৫ কিঃমিঃ বাংলাদেশের অভ্যন্তরে ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলায় ১১নং বৈরচুনা ইউনিয়নের বৈরচুনা গ্রাম নামক সীমান্তবর্তী এলাকা হতে নায়েব সুবেদার মোঃ শুকুর আলী এর নেতৃত্বে বিজিবি টহলদল এর প্রচেষ্টায় ভারতীয় ফেন্সিডিল ও মোটরসাইকেলসহ দুইজন আসামী আটক করতে সক্ষম হয় বলে জানাগেছে।আটককৃত ব্যক্তি

ক। মোঃ শুভু ইসলাম (২৮), পিতাঃ মোঃ রেজাউল করিম লিটন,

খ। মোঃ মাহাবুব আলম সোহাগ (২৮), পিতাঃ ওবাইদুর রহমান উভয়ের গ্রামঃ ধনতলা, পোস্টঃ সেতাবগঞ্জ, থানাঃ বোচাগঞ্জ, জেলাঃ দিনাজপুর।

আটককৃত ব্যক্তিদের ভারতীয় ফেন্সিডিলসহ পীরগঞ্জ থানায় হস্তান্তর করেছে এবং মামলা দায়ের করে মর্মে জানিয়েছেন বৈরচুনা বিজিবি। পীরগঞ্জ থানার মামলা নং ২৬ তারিখ ২৪/০৩/২০২৫।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.