1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
রাজস্থলী ৪টি পূজামন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিক্ষকরা মাথা উঁচু করে দাড়াতে না পারলে জাতি হিসেবে আমরা এগোতে পারব না : বিসিবি পরিচালক ‎বকশীগঞ্জে বিজিবির অভিযানে ৯৭১ পিস ভারতীয় কসমেটিকস জব্দ আত্রাই ও রানীনগরে অত্র এলাকার সংসদ সদস্যের নিজস্ব অর্থ য়ানে দুটি পুলিশ বক্সের উদ্বোধন হালুয়াঘাটে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ মিরপুরে পরিবহন মালিকদের সাপ্তাহিক সভা ,নিয়ম-শৃঙ্খলা মেনে যাত্রীসেবা নিশ্চিতের নির্দেশ শিক্ষকদের মর্যাদা ও পেশাগত সুরক্ষার আহ্বানে উজিরপুরে বিশ্ব শিক্ষক দিবস টেকনাফে মাদরাসা ও ওয়াকফ এস্টেটের সাইনবোর্ড উপড়ে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ ভৈরবে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম এমপি

ব্যবসায়ীকে অপহরন, খুলনা যুবদলের সাবেক সভাপতি, জানাক নেতাসহ আটক – ৫ জন।

  • আপডেট সময় : রবিবার, ২৩ মার্চ, ২০২৫
  • ৬৪ দেখেছেন

মোঃ রবিউল হোসেন খান, খুলনা ব্যুরো: গাজীপুর জেলার শ্রীপুর পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ব্যবসায়ী নুর আলমকে অপহরনের ও ১ কোটি টাকা মুক্তিপনের অভিযোগে খুলনা মহানগর যুবদলের সাবেক সভাপতি মাহাবুব হাসান পিয়ারু( ৫৫), জাতীয় নাগরিক কমিটির নেতা ইমন মোল্লা (২৪) সহ ৫ জনকে আটক করেছে নগর গোয়েন্দা পুলিশ। শনিবার সন্ধ্যা থেকে রাত ১১ পর্যন্ত নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। পরে তাদের সীকারোক্তি অনুযায়ী অপহ্নত আওয়ামীলীগ নেতাকে বসুপাড়া এলাকার একটি বাসা থেকে উদ্ধার করা হয়। আটককৃত অন্যরা হলেন, জিয়াউস সাদাত(৪৮) ইমনের সহযোগী জয় হাসান (২২), শাকির রহমান(২২)। ইমন মোল্লা জাতীয় নাগরিক কমিটির সোনাডাঙ্গা থানা কমিটির সদস্য এবং মাহাবুব হাসান পিয়ারু খুলনা মহানগর বিএনপি সদ্য সাবেক কমিটির যুগ্ম আহবায়ক ছিলেন। খুলনা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের পরিদর্শক মো: তৈমুর ইসলাম বলেন, আওয়ামীলীগ নেতা ও ব্যবসায়ী নুর আলমের ছেলে খুলনার বসুপাড়া এলাকায় বসবাস করেন। সেই সুবাদে নুর আলম খুলনায় অবস্থান করতেন। শুক্রবার রাতে ঔই ব্যবসায়ীকে অপহরন করা হয়। তাকে বসুপাড়ার একটি বাড়িতে রেখে ছেলের কাছ থেকে এক কোটি টাকা মুক্তিপন দাবি করা হয়। ব্যবসায়ী নুর আলমের ছেলে বিষয়টি নগর গোয়েন্দা পুলিশকে জানালে তারা ফাদ পেতে ৫০ লাখ টাকা মক্তিপন দিবে জানালে পুলিশের পরিকল্পনায় অনুযায়ী অপহরকারী দলের সদস্যরা মুক্তিপন নিতে নগরীর ময়লা পোতা হোটেল গ্রান্ড প্লাসিডের সামনে আসলে ইমন মোল্লাকে আটক করে পুলিশ। তাদের সীকারোক্তি অনুযায়ী পুলিশ অপহ্নত আওয়ামীলীগ নেতা নুর আলমকে উদ্ধার করে। আটককৃতদের আজ খুলনা জেল হাজতে প্রেরন করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। গোয়েন্দা পুলিশের আরেক কর্মকর্তা জানান, এর আগে ইমন মোল্লা জাতীয় নাগরিক কমিটি ও ছাত্র সমন্বয়ক পরিচয়ে একাধিক ব্যক্তির কাছ থেকে চাদা আদায় করেছে। যুবদল নেতা পিয়ারুর বিরুদ্ধেও একাধিক অভিযোগ রয়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.